নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   অটো চালকদের খুন করা হচ্ছে, প্রতিবাদ হয়না | এ সরকার শ্রমিক বান্ধব সরকার– কাজিম 
অটো চালকদের খুন করা হচ্ছে, প্রতিবাদ হয়না | এ সরকার শ্রমিক বান্ধব সরকার– কাজিম 
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  বন্দর থানা অটো টেম্পু, অটো রিক্সা ও সি.এন.জি (থ্রী হুইলার) শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ই নভেম্বর) বিকেলে ফরাজীকান্দা সমাজ কল্যাণ মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদক ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা অটো ও সিএনজি চালক তারা কঠোর পরিশ্রম করে থাকেন। তারপরও তারা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হন, নাজেহাল হন, অনেক জায়গায় অটো সিএনজি চুরি করে চালকদেরকে খুন করা হয়। কিন্তু কোনো প্রতিবাদ করা হয় না। তাই আজ আমরা সেই প্রতিবাদের স্থান এবং সেই প্রতিবাদের জায়গা করতে যাচ্ছি। আমি আশাকরি, নদীর পূর্ব পাড়ে যত অটোরিকশা, টেম্পো ও সিএনজি চালক আছে যদি তাদের কাউকে আঘাত করা হয় খবর পাওয়ার সাথে সাথে এই সংগঠনসহ সকলে ঐকবদ্ধভাবে তাদের বিরুদ্ধে রুক্ষে দাড়াতে পারবেন। আপনারা জানেন এদেশের শ্রমজীবী মানুষ ও খেটে খাওয়া মানুষ যারা আছে তাদের জন্য জননেত্রী শেখ হাসিনা সরকার, শ্রমিক বান্ধব সরকার। কাজিম উদ্দিন প্রধান আরো বলেন, আপনারা জানেন ২০০৪ সালে ২১ই আগষ্ট বৃষ্টির মতো তারা গ্রেনেড হামলা করেছিলো। এই হামলাটা পূর্বপরিকল্পিতভাবে তারেক জিয়া করেছিলো। তারা নিশ্চিত ছিলো শেখ হাসিনাকে ওই বঙ্গবন্ধুর মতো মেরে ফেলা হবে। আর যেনো এই আওয়ামী লীগ, এই বাংলাদেশ মাথা চারা দিয়ে উঠতে নাপারে তারা সেই ব্যবস্থা তারা করেছিল। কিন্তু আল্লাহ-তায়ালা নিজ হাতে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে প্রাণে বাঁচিয়ে রেখেছেন। তিনি সেদিন বেঁচে গিয়েছিলেন বলেই আজ এই দেশে উন্নয়ন হচ্ছে এবং এদেশের মানুষ দু-বেলা দু-মুঠো খেয়ে শান্তিতে বেঁচে আছে।
বন্দর থানা সি.এন.জি (থ্রী হুইলার) শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম মৃধার সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক লীগের সাবেক আহবায়ক আব্দুল কাদির, যুগ্ম আহবায়ক কামাল হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কাশেম, বন্দর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ মোজ্জামেল হক ও সাধারণ সম্পাদক রাফিয়ান আহমেদ সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...