নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   জামায়ত বিএনপির আগুনে শুধু আ’লীগ নয় বিএনপির লোকও মরে- লিপি ওসমান
জামায়ত বিএনপির আগুনে শুধু আ’লীগ নয় বিএনপির লোকও মরে- লিপি ওসমান
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি বলেছেন, আল্লাহর দেয়া জিনিস ফেলে দেয়া হলে, ফলাফল ভাল পাবেন না। যত্ন সহ পালন করলে সফল হবেন। স্ত্রীর ভরণ পোষন ও ইজ্জত রক্ষা করা স্বামীর জন্য ফরজ। যখন মন খারাপ হবে, বিপদ আসবে জায়নামাজে দাঁড়িয়ে নফল নামাজ পড়বেন। আমাদের মনুষ্যত্ব ঠিক রাখতে হবে। কোন দলের বা কারো নাম উল্লেখ করে বলেন, হত্যার হুমকি দেয়া হয়। বোমা মেরে মানুষ হত্যা করা হয়। দেহ ছিন্ন ভিন্ন করে মরতে হবে কেন? ভাল বা মন্দ হোক আল্লাহর প্রতি শোকরিয়া আদায় করতে হবে।
দুঃস্থ ও অসহায় মানুষের কর্মসংস্থানে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। রবিবার (২৭ নভেম্বর) বিকাল ৪ টায় বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় হলরুমে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফজর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাকির হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর ড, শিরীন বেগম, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ আল মামুন, পঞ্চায়েত প্রধান নাজির হোসেন ফকির, সমাজসেবক মোসলেহ উদ্দিন আহমেদ প্রমুখ।
সৈকত হোসেন বেপারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জাকির হোসেন, মুক্তার হোসেন, ফিরোজ মিয়া, আব্দুল ওহাব, আব্দুল গনি, গোগনগর ইউনিয়ন পরিষদের মেম্বার রফিকুল ইসলাম রফিক, জাহাঙ্গীর হোসেন, বাপ্পি প্রধান, লিপি আক্তার, নাজমা বেগম, যুবলীগ নেতা আশরাফ মামুন পাঠান, মিয়া সোহেল ও কাশেম আলী প্রমুখ।
প্রধান অতিথি সালমা ওসমান লিপি আরো বলেন, শামীম ওসমানকে মারতে বোমা হামলা করা হয়েছিল। সেখানে ২২ নিরীহ মানুষ কে প্রান দিতে হয়েছে। যারা ক্ষমতায় আসার জন্য আগুন দিয়ে মানুষ মারে তাদেরকে ভোট দিলে ক্ষতি হবে। যখন ভোট দিবেন কমপেয়ার করবেন, কে কি কাজ করেছে যাচাই করবেন। শেখ হাসিনা এই রাষ্ট্রকে উন্নত রাষ্ট্রে নিয়ে যেতে চাইছে। বিএনপি জামায়াতের আগুনে শুধু আওয়ামী লীগের লোক মারা যায়না বিএনপির লোক ও মরে। আমি একজনের জন্য হলেও উপকার করতে পারলে সফল হবো। যেন মরার পর আল্লাহ কে বলতে পারি একজনকে উপকার করে এসেছি। পরে ৫০ জন অসহায় নারীদের মাঝে ৫০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...