নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির মশাল মিছিল | ককটেল বিস্ফোরণ, সড়কে অগ্নিসংযোগ
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির মশাল মিছিল | ককটেল বিস্ফোরণ, সড়কে অগ্নিসংযোগ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারায়ণগঞ্জের তিনটি স্থানে একযোগে মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। এসময় দফায় দফায় ককটেল বিস্ফোরণ করে আতংক সৃষ্টিসহ টায়ার জ্বালিয়ে রাস্তায় অগ্নিসংযোগও করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা কাউন্সিলর ইকবাল হোসেনের নেতৃত্বে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা হঠাৎ করে মৌচাক এবং মাদানিনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মশাল মিছিল বের করে। এসময় তারা দফায় দফায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টি করে। এক পর্যায়ে তারা বেশ কয়েকটি টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করে। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় আধ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক থেকে আগুনে পোড়ানো টায়ারগুলো সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। একই সময়ে শহরের বঙ্গবন্ধু রোডে হক প্লাজার সামনে ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং সদর উপজেলার ফতুল্লা থানার সস্তাপুর এলাকায় কমর আলী স্কুলের পাশে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের মশাল মিছিল করে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করতে দেখা যায়।
এ ব্যাপারে নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, মশাল মিছিলকারিদের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে ককটেল বিস্ফোরণকারি ও রাস্তায় অগ্নিসংযোগকারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...