নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   রাজনীতি   রূপগঞ্জে বিএনপি ও ছাত্রদলের ৭ কর্মী গ্রেপ্তার নেতাকর্মীরা গ্রেপ্তার আতঙ্কে
রূপগঞ্জে বিএনপি ও ছাত্রদলের ৭ কর্মী গ্রেপ্তার নেতাকর্মীরা গ্রেপ্তার আতঙ্কে
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
রূপগঞ্জ প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের রূপগঞ্জে  বাড়িঘরে পুলিশের অভিযানে গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন বিএনপি নেতাকর্মীরা । গ্রেপ্তার এড়াতে বিএনপি নেতাকর্মীরা বাড়িঘর ছেড়েছেন।
 ইতিমধ্য ছাত্রলীগ কর্মী মোটরসাইকেলে আগুন, ককটেল বিস্ফোরণ ও আহত করার মামলায় বিএনপি ও ছাত্রদলের সাত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২ ডিসেম্বর) ভোরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার অলিউল্লাহ গাজীর ছেলে তৌকির আহমেদ, জামালের ছেলে জাহিদ, জসীমউদ্দীনের ছেলে শাহাদাত ওরফে বাবু, কায়েতপাড়া পূর্বপাড়া এলাকার হারুনুর রশিদের ছেলে আজগর আলী, তারাবো বিশ্বরোড খালপাড় এলাকার জয়নালের ছেলে জুয়েল মাহমুদ, যাত্রামুড়া এলাকার হাজী মহিজউদ্দিনের ছেলে ইমরান খান ও মর্তুজাবাদ এলাকার জামাল মিয়ার ছেলে মোমেন মিয়া।
গ্রেপ্তারের পর গ্রেপ্তারকৃতদের তিনদিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ইন্সপেক্টর ওসি/ তদন্ত হুমায়ুন কবির মোল্লা।
এর আগে, সোমবার (২৮ নভেম্বর) হামলা করে হত্যার চেষ্টা, মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেছেন উপজেলা ছাত্রলীগ কর্মী রাশেদুল প্রধান। মামলায় বিএনপি নেতা গোলাম ফারুক খোকন ও এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনসহ ৩৮ জনকে নামীয় ও ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলার বাদী রাশেদুল প্রধান উপজেলার রূপসী প্রধান বাড়ির জালাল প্রধানের ছেলে। তিনি নিজেকে তারাবো পৌরসভার ৪ নং ওয়ার্ড ছাত্রলীগ কর্মী দাবি করেন।
ছাত্রলীগ কর্মী রাশিদুল প্রধান জানান, একটি মোটরসাইকেল যোগে রূপসী থেকে কাঞ্চনে বোনের বাড়ী যাবার পথে গাউছিয়া এলাকার এশিয়ান হাইওয়ে সড়কে দেখেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল করছেন । এসময় তারা বলে শালায় ছাত্রলীগ করে ওরে ধর। তাদের মারধরে হাত ভেঙে যায় ও মাথায় ৬টি সেলাই লাগে। রাশেদুল যে মোটরসাইকেল দিয়ে যাচ্ছিলো সেটিও তারা আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক মাহফুজুর রহমান হুমায়ুন জানান, এটি একেবারে সাজানো ঘটনা। ১০ ডিসেম্বরের সমাবেশকে সামনে রেখে আমাদের গ্রেফতার করতে ও ভয়ভীতি দেখাতে এসব মামলা। তারা নিজেরাই এ ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়দের ধারণ করা ভিডিওতে আমরা প্রমান পেয়েছি। সেই ভিডিও আমাদের কাছে আছে। এসব নাটক করে আন্দোলন দমানো যাবেনা। আশা করছি এসব মিথ্যা মামলায় পুলিশ বিএনপি নেতাদের হয়রানি করবেনা।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...