নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   রাজনীতি   বিএনপি ১০ তারিখ দেশে নৈরাজ্য করতে চায় আজ থেকে প্রস্তুতি নেন – খোকন সাহা
বিএনপি ১০ তারিখ দেশে নৈরাজ্য করতে চায় আজ থেকে প্রস্তুতি নেন – খোকন সাহা
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বলেন, বিএনপি ১০ তারিখ সমাবেশের নামে দেশে নৈরাজ্য করতে চায়, আজ থেকে প্রস্তুতি নেন। আমাদের নির্দেশের অপেক্ষা করবেন না। প্রতিরোধ গড়ে তুলবেন। জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকতে তাদের এ স্বপ্ন পূরণ হবে না। ওরা যা ইচ্ছা তাই করবে, বলবে, এটা হতে পারে না।
শনিবার (৩ ডিসেম্বর) নারায়ণগঞ্জের বন্দরে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন খোকন সাহা। এ সময় উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদা মালা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. এহসানুল হাসান নিপু, বন্দর থানা যুবলীগ নেতা খান মাসুদ প্রমুখ।
এ সময় খোকন সাহা আরও বলেন, ডিসেম্বর বিজয়ের মাস। আজ আমাদের আনন্দ-উৎসব করার কথা। অথচ খালেদা জিয়ার সন্ত্রাসী বাহিনীর কারণে আমাদের রাজপথে নামতে হলো। তারা আগুন সন্ত্রাস করেছিল, আজ তারাই আবার গণতন্ত্রের কথা বলে। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত ছিল অথচ তারা গণতন্ত্রের কথা বলে। ওদের হাতে আমাদের অনেক নেতাকর্মী প্রাণ দিয়েছেন। তারা নির্বাচনে আসতে চান না। তারা বলে তত্ত্বাবধায়ক সরকারের কথা।
২০০৪ সালের ২১ আগস্ট তারেক জিয়ার নির্দেশে গ্রেনেড হামলা করা হয়েছিল দাবি করে খোকন সাহা বলেন, আজ ওরাই গণতন্ত্রের কথা বলে। ওদের কাজে তো গণতন্ত্রের প্রকাশ পায় না। কাদের সঙ্গে গণতন্ত্র চর্চা করব। ওদের মুখে গণতন্ত্রের চর্চার কথা মানায় না। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্য পণ্যের দাম বেড়ে গেছে। গত সাতদিন ধরে আমাদের মন্ত্রীরা চাল, তেল সংগ্রহ করতে নানা দেশে ঘুরে বেড়িয়েছে। একমাত্র শেখ হাসিনা বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছেন।
তিনি বলেন, বিএনপি বলে রিজার্ভ কোথায়। কোথা থেকে রিজার্ভ থাকবে। শেখ হাসিনা মানুষকে বিনামূল্যে খাবার দিয়েছেন, চিকিৎসা দিয়েছেন। আজ উন্নয়নের কথা কী বলব। নাসিম ওসমান সেতু হয়েছে পদ্মা সেতু দৃশ্যমান।
খোকন সাহা বলেন, ফখরুল সাহেবের বাবা ছিল রাজাকার। সেই রাজাকারের সন্তানরা আজ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় না। কারণ এখানে ১৯৭১ সালে ওরা আত্মসমর্পণ করেছিল। তারা ক্ষমতায় আসার দিবা স্বপ্ন দেখছেন। আপনারা তো সবকিছু শেষ করে দিয়ে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিলেন।
তাদের উদ্দেশে বলতে চাই, আপনারা অগণতান্ত্রিকভাবে রাষ্ট্র চালাতে চান, সেটা আমরা হতে দিতে পারি না।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...