নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   বিশ্ব জুড়ে   কাজল-রানীদের দুর্গাপূজা
কাজল-রানীদের দুর্গাপূজা
  বিশ্ব জুড়ে || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৩ অক্টোবর, ২০২২

বলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী কাজল ও রানী মুখার্জি। কাজের সূত্রে মুম্বাই শহরে থাকলেও এখনো দুর্গাপূজা আসলেই উৎসবে মেতে ওঠেন তারা।মুম্বাইয়ের সবচেয়ে পুরোনো ও অভিজাত দুর্গাপূজার মণ্ডপ তৈরি হয় মুখার্জি বাড়িতে। পরিচালক আয়ান মুখার্জির বাবা দেব মুখার্জির তত্ত্বাবধানে এই পুজার আয়োজন হয়। সম্পর্কে কাজল-রানীদের চাচা তিনি। তাই দুর্গাপূজার এই সময়টাতে তনুজা, কাজল, রানী মুখার্জিসহ বলিউডের প্রথম সারির তারকারা এতে অংশ নেন।করোনা মহামারির কারণে গত কয়েক বছর দুর্গাপূজা আয়োজনে অনেক বিধি নিষেধ ছিল। তবে এবার জাঁকজমকভাবেই আয়োজন চলছে। পূজার আয়োজনে যোগ দেন কাজল। তার সঙ্গে এই অভিনেত্রীর বোন তানিশা মুখার্জিও ছিলেন। পূজা মণ্ডপে এসে আত্মীয় ও বন্ধুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, কাজলের ছেলে যুগ অতিথিদের প্রসাদ পরিবেশন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও পোস্ট করে কাজল লিখেছেন, ‘আমার ছেলের পূজার পরিবেশন দেখে গর্ব হচ্ছে। ভুল ঠিক ব্যতিরেকে ঐতিহ্য এভাবেই প্রবাহিত হচ্ছে।’অভিনেত্রী রানীও মুখার্জি বাড়ির পূজার মণ্ডপে হাজির হয়েছিলেন। তার পরনে ছিল সবুজ রঙের শাড়ি। চুলের খোপায় ছিল সাদা ফুল। তিনিও সবার সঙ্গে পূজার শুভেচ্ছা বিনিময় করেন।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...