নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মন্তব্য প্রতিবেদন   শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন, ‘মায়া’ হারাচ্ছেন পূজা!
শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন, ‘মায়া’ হারাচ্ছেন পূজা!
  মন্তব্য প্রতিবেদন || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৩ অক্টোবর, ২০২২

দেশের শীর্ষ নায়কের প্রেম-বিয়ে আর সন্তান প্রকাশ্যে আনার বিষয়টি ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নতুন মোড়কে শাকিব-পূজার পুরাতন প্রেমের গুঞ্জন উড়ছে রুপালি আকাশে।শাকিব-পূজার প্রেমের গুঞ্জনের হাওয়া গত বছর বইলেও সম্প্রতি বুবলী তার সন্তানকে প্রকাশ্যে আনার পরে ফের আলোচনায় শাকিবের সঙ্গে পূজার প্রেম। যদিও বিষয়টির সত্যতা পাওয়া যায়নি। কিন্তু মুখরোচক এমন গুঞ্জনে শাকিবের সঙ্গে সিনেমার কাজ হারাতে শুরু করেছেন পূজা। বিশ্বস্ত একটি সূত্র বলছেন, বুবলী কাণ্ডে শাকিব খান কিছুটা বেকায়দায় পড়েছেন। অনেকটা অস্বস্তিতে ভুগছেন দেশের এই শীর্ষ তারকা। এর মধ্যেই পূজাকে নিয়ে নিত্য তৈরি হচ্ছে মুখরোচক খবর। এই মুহূর্তে পূজার সঙ্গে কোনো কাজই করতে নারাজ শাকিব খান। যে কারণেই আমেরিকায় ঢালিউড অ্যাওয়ার্ডে পূজা অংশ নিলেও শাকিব খান অংশ নিচ্ছে না।এমনকি শাকিব খানের ‘মায়া’ সিনেমায় পূজাকে নেওয়ার কথা থাকলেও সেটি থেকে বাদ পড়ছেন পূজা। নতুন কোনো নায়িকা খুঁজছেন শাকিব খান। পূজাকে আপাতত এড়িয়ে চলতে চান তিনি।সূত্রের কথা সঙ্গে মিলে যায় পূজার ভাষ্যও। পূজা বলছেন, ‘মায়া সিনেমায় তিনি চুক্তিবদ্ধ হননি। এটি এখনো কনফার্ম নয়।’ অথচ এর আগে পূজা নিজেই বিভিন্ন সংবাদমাধ্যমে ‘মায়া’ সিনেমায় শাকিবের সঙ্গে জুঁটি বাঁধতে যাওয়ার কথা জানিয়েছিলেন।অন্য একটি সূত্র বলছেন, পূজার সঙ্গে শাকিবের দূরত্ব তৈরি হয়নি। তাদের সর্ম্পক আগের মতোই আছে। শাকিব খান এই মুহূর্তে পূজাকে সামনে আনতে চাচ্ছেন না।‘মায়া’ সিনেমাটির জন্য সরকারি অনুদান পান শাকিব খান। হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমার শুটিং বছর শেষে শুরু করা হবে। সে সময় শাকিবকে নিয়ে আলোচনা-সমালোচনা কমলে পূজাকে নিয়ে শুটিং করতে পারে বলে ধারণা করছেন কেউ কেউ।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...