নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মন্তব্য প্রতিবেদন   বিজয়া দশমীতে তুরাগ পাড়ে ঐতিহ্যবাহী মেলা
বিজয়া দশমীতে তুরাগ পাড়ে ঐতিহ্যবাহী মেলা
  মন্তব্য প্রতিবেদন || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৫ অক্টোবর, ২০২২

পূজার আনন্দ ভাগাভাগি ও প্রাণবন্ত করতে গাজীপুরের কড্ডা বাজারে তুরাগ নদীর পাড়ে চলছে ঐতিহ্যবাহী মেলা। এই মেলা ৫০ বছর ধরে চলে আসছে। বাজারের পাশেই তুরাগ নদীতে দেওয়া হয় প্রতিমা বিসর্জ্জন। যার কারণে মেলা শত শত মানুষ ও সনাতন ধর্মাবলম্বীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।বুধবার (৫ অক্টোবর) দুপুর থেকে হাজার হাজার ভক্ত অনুরাগীরা এখানে উপস্থিত হয়েছে। তারা প্রতিমার সঙ্গে বিভিন্ন বাদ্য বাজিয়ে আনন্দ উল্লাস করছে। এতে মেলা জমে উঠেছে। সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের পরে রাতেই শেষ হবে মেলা।প্রতি বছর বিজয়া দশমীর দিনে ৫০ বছরেরও বেশি সময় ধরে এ মেলার আয়োজন করে আসছে। মেলায় বাহারি মিষ্টি, মাটির খেলনা, আসবাবপত্র, বাঁশ ও বেতের সরঞ্জাম, গহনাসহ বাহারি পণ্যের দোকান, মিষ্টি পান, জিলাপি, মজাদার চানাচুর আর স্বাদের বাহাতী পসরা সাজিয়ে বসেছে দোকানিরা।তবে স্থানীয়রা বলছে, মেলা হারিয়েছে পুরনো জৌলুশ। এক সময় গাজীপুরের সব পূজামণ্ডপের প্রতিমা এখানেই বিসর্জন দেওয়া হতো। কিন্তু এখানে এখন সবাই আসে না। যার কারণে আগের মতো জমে ওঠে না মেলা।ইসলামপুর এলাকার সন্তোষ দাস বলেন, আগে দশমীর দিন মানেই এখানে গাজীপুর সব সনাতন ধর্মাবলম্বীদের মিলন মেলা বসতো। কিন্তু এখন আর তেমন নেই। তবে ইচ্ছে জাগে আগের মতো সবাই যদি এখানে আসতো তবে আনন্দ আরও বহুগুণে বেড়ে যেত।মাধবী সরকার ও সুব্রত কুমার বলেন, ‘শ্রী শ্রী দূর্গা মন্দিরের পাশে নতুন নতুন অনেক দোকান হয়েছে। এতে বিভিন্ন জায়গা থেকে প্রতিমা নিয়ে প্রবেশ ও বিসর্জন দেওয়া কষ্টকর। যার কারণে এখন বিভিন্ন জায়গায় প্রতিমা বিসর্জন দেওয়া হয়ে থাকে। তবে এই জায়গার ঐতিহ্য রয়েছে এজন্য এখানে আসি। মেলায় ঘুরি, আনন্দ উল্লাস করে বিসর্জন শেষে বাড়ি যাই।’

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...