নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   জাতীয় শ্রমিক রাজনীতিতে গুরুত্বপূর্ন পদে যুক্ত হলেন নারায়ণগঞ্জের ৪ নেতা
জাতীয় শ্রমিক রাজনীতিতে গুরুত্বপূর্ন পদে যুক্ত হলেন নারায়ণগঞ্জের ৪ নেতা
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ন পদ পেয়েছেন নারায়ণগঞ্জের ৪ নেতা। গত ২-৩ ডিসেম্বর, শুক্রবার ঢাকার পরিবাগে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ২ দিন ব্যাপি গার্মেন্ট শ্রমিক সংহতির ২য় কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  ৫ নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। গার্মেন্ট শ্রমিকদের ২৫ হাজার টাকা মজুরি ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে আয়োজিত এ সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রানা প্লাজায় নিহত শ্রমিক আঁখি আক্তারের মা নাসিমা বেগম ও সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপ্রধান তাসলিমা আখ্তার । সম্মেলনে ৩৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপ্রধান নির্বাচিত হন নারায়ণগঞ্জের শ্রমিক নেতা অঞ্জন দাস, কেন্দ্রীয় প্রচার সম্পাদক নির্বাচিত হন জেলা গার্মেন্ট শ্রমিক সংহতির বর্তমান আহ্বায়ক কাওসার হামিদ, সহ – সমাজকল্যাণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক সংহতির সম্পাদক আবদুল্লা আল মামুন এবং কেন্দ্রীয় সদস্য হিসেবে নির্বাচিত হন জেলার যুগ্ম সম্পাদক জাহিদ সুজন।
কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত সহ-সভা প্রধান অঞ্জন দাস বর্তমানে গণসংহতি আন্দোলন, নারায়ণগঞ্জ জেলা কমিটির নির্বাহী সমন্বয়কারীর দায়তিত্ব পালন করছেন। বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি পূর্বের কেন্দ্রীয় কমিটিতে তিনি সহ সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। কাউসার হামিদ গণসংহতি আন্দোলন বন্দর থানা কমিটির আহ্বায়ক এবং বর্তমান গার্মেন্ট শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। কেন্দ্রীয় সহ- সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লা আল মামুন গণসংহতি আন্দোলন ফতুল্লা থানা কমিটির যুগ্ম আহ্বায়ক এবং গার্মেন্ট শ্রমিক সংহতির বর্তমান জেলা কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং জাহিদ সুজন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং গার্মেন্ট শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলার বর্তমান যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
কেন্দ্রীয় কমিটিতে জায়গা নেয়া এই শ্রমিক নেতারা অতীতের মতো ভবিষ্যতেও নারায়ণগঞ্জে শ্রমিক মুক্তি ও মজুরি বৃদ্ধির আন্দোলনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবেন। নারায়ণগঞ্জবাসীর সমস্ত আন্দোলনে তারা অতীতে যেমন গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে কাজ করেছে ভবিষ্যতেও তারা নারায়ণগঞ্জবাসীর সমস্ত আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...