নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   ১০ ডিসেম্বর কি হবে ? বানচাল করতে চায় বিএনপি | যানমাল রক্ষায় কঠোর আওয়ামীলীগ
১০ ডিসেম্বর কি হবে ? বানচাল করতে চায় বিএনপি | যানমাল রক্ষায় কঠোর আওয়ামীলীগ
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

হাসান উল রাকিব-নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপি’র গণসমাবেশ নিয়ে নানারকম রাজনৈতিক সমীকরনের হিসেব কসছে দুটি’দলের নেতাকর্মীরা । ১০ তারিখের ইস্যুতে বিভিন্ন কথায় উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক মহলে। গণসমাবেশকে ঘিরে নারায়ণগঞ্জে রাজনীতির মাঠে আওয়ামীলীগ ও বিএনপি’র নেতাকর্মীরা নিজ দলের কৌশলে এগোচ্ছে। ঢাকার পাশ্ববর্তী জেলা হওয়ায় আন্দোলনের পটভূমি নারায়ণগঞ্জ থেকে বিশাল নেতাকর্মী নিয়ে গণসমাবেশে যোগদিতে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আর আওয়ামীলীগের নেতাকর্মীরা বলছে গণসমাবেশের নামে কোনরকম রাহাজানি বিশৃংখলা করতে দেওয়া হবে না। রাজপথে থাকবে আওয়ামীলীগের তৃনমূলের নেতাকর্মী। এদিকে সাধারন মানুষের প্রত্যাশা রাজনৈতিক প্রতিহিংসার রাহাজানি বন্ধ হোক। এসব হানাহানি রাহাজিনিতে যেন আর একটিও লাশ পড়ে কোন মায়ের বুক খালি না হয়। এদিকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ ও বিএনপি’র শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা সমাবেশ ঘিরে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। জেলা আওয়ামীলের সভাপতি আব্দুল হাই বলেছেন, গণসমাবেশের নামে অরজগতা তান্ডব জ্বালাও পোড়াও জনগনের যানমালের ক্ষতির চেষ্টা করলে কঠোরভাবে প্রশাসন দমন করবে। ১০ তারিখে জেলা আওয়ামীলীগ অফিসে আমরা অবস্থান করবো। আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের মাঠপর্যায়ের নেতাকর্মীরা রাজপথে থাকবে। জনগনের যানমালের ক্ষতির চেষ্টা করা হলে কঠোর হাতে তা দমন করা হবে। এদিকে জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি গিয়াস উদ্দিন আহম্মেদের মোবাইলে ফোন করলে তিনি রিসিভ করেননি, তবে শীর্ষ পর্ষায়ের কয়েকজন নেতার সাথে কথা হলে তারা জানিয়েছেন, ১০ তারিখে ঢাকার গণসমাবেশ সফল করতে বিএনপি সহ আমজনতা রাজপথে থাকবে। এ দূনীতিবাজ সরকারকে প্রতিহত করতে সারা দেশের মানুষ রাজ পথে থাকবে। সাধারন মানুষ এ সরকারের সৈরাচারী শাসন আর চায় না। সাধারন মানুষের রায়ে আগামী নির্বাচনে সরকার গঠন করবে বিএনপি। গণসমাবেশ সফল করতে সকল রকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিহত করা বা বাঁধা দেওয়ার চেষ্টা করা হলে যে কোন ভাবে প্রতিহত করা হবে। ১০ তারিখের গণসমাবেশে ভয় পাচ্ছে সরকার। তাই নানা ভাবে এ গণসমাবেশ বাঞ্চাল করার চক্রান্ত করা হচ্ছে ? এদিকে সকল রকম বিশৃংখলা এড়ানো সহ যানমালের নিরাপত্ত নিশ্চিত করতে আইনশৃংখলাবাহিনী প্রস্তুত রয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু জানিয়েছেন, ১০ তারিখের সমাবেশ নিয়ে আইনশৃংখলা বাহিনী প্রস্তুত রয়েছে। সর্বস্তরে জনসাধারনের নিরাপত্তা নিশ্চিত করবে প্রশাসন। সাধারন মানুষ নির্ভয়ে তাদের দৈনন্দিন কাজ কর্ম চালিয়ে যাবেন। সকলরকম নিরাপত্তা দিতে আইনশৃংখলাবাহিনী মাঠে থাকবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...