নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   ঢাকার নয়াপল্টনে মশিউর রহমান রনি গ্রেফতার
ঢাকার নয়াপল্টনে মশিউর রহমান রনি গ্রেফতার
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ ঘটনায় এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, ‘মিডনাইট নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ভয় পাচ্ছে। অজানা আতঙ্কে সবসময় উদ্বিগ্ন থাকছে। দেশব্যাপী বিএনপির ধারাবাহিক বিভাগীয় গণসমাবেশগুলোতে বিপুল জনসমাগম দেখে তারা এতটাই ভীত হয়ে পড়েছে যে, আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশকে নানা কায়দায় বাধাগ্রস্ত ও লোকসমাগম ঠেকাতে সর্বশক্তি নিয়োগ করেছে। আর এ জন্য গণবিরোধী সরকার সারা দেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার ও মিথ্যা মামলা দিয়ে জুলুম-নির্যাতন শুরু করেছে।’
রিজভী আরও বলেন, ‘এরই অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিকে গ্রেফতার করা হলো। কিন্তু এই অবৈধ সরকার ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কোনোভাবেই বাধাগ্রস্ত করতে পারবে না। গণবিচ্ছিন্ন আওয়ামী শাসকগোষ্ঠীর ভিত কেঁপে উঠেছে বলেই তারা দিকবিদিক জ্ঞান হারিয়ে বিরোধী দল দমনের পথেই হেঁটে যাচ্ছে। তবে আওয়ামী সরকারের পতন নিশ্চিত করতে জনগণের প্রবলস্রোত বইতে শুরু করেছে। আমরা অবিলম্বে মশিউর রহমান রনির নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাই।’
এদিকে, পল্টন থানার অফিসার ইনচার্জ মো. সালাউদ্দিন মিয়াও রনিকে গ্রেফতারের তথ্যের সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে বলেছেন, ‘গত ৩ নভেম্বর পল্টনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলায় মশিউর রহমান রনিকে গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশ গত রাতে তাকে গ্রেফতার করে থানায় দিয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...