নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   রাজনীতি   সোনারগাঁবাসীর খাদেম হিসেবে উন্নয়ন করে যাচ্ছি – এমপি খোকা
সোনারগাঁবাসীর খাদেম হিসেবে উন্নয়ন করে যাচ্ছি – এমপি খোকা
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ফুটওভার ব্রিজ ও ইউলুপ  নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে ফুটওভার ব্রিজ ও ইউলুপ নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ-৩ আসেনর সংসদ সদস্য জননেতা  লিয়াকত হোসেন খোকা।
এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর আওতায় সরক ও জনপদের বাস্তবায়নে মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকায় ফুটওভার ব্রিজটি ২ কোটি ২৮ লক্ষ টাকায় ও মারিখালি নদের উপর হয়ে ইউলুপ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
এসময় এমপি খোকা বলেন,আমি জাতীয় সংসদে সোনারগাঁয়ের উন্নয়নের বিষয়ে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বক্তব্য রাখার পর মাননীয় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব আমাকে মূল্যায়ন করে সোনারগাঁয়ের বিভিন্ন উন্নয়নের কাজ দিয়েছেন তার ধারাবাহিকতায় ফুটওভারব্রিজ সহ অন্যান্য কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বাকী উন্নয়ন কাজগুলো পর্যায়ক্রমে দেয়া হবে সেই সাথে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ও বাকি জীবনটা সোনারগাঁ বাসির খাদেম হিসেবে উন্নয়ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস,উপজেলা পরিষদ চেয়ারম্যান সামসুল ইসলাম ভুইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল-ইসলাম,উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ ইব্রাহীম, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম, জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল,
নারায়ণগঞ্জ সড়ক ও জনপদের উপ-বিভাগীয় প্রকৌশলী মো: আবুল হোসেন,নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু,জাবেদ রায়হান জয়,মোগরাপাড়া ২ নং ওয়ার্ড মেম্বার আবুল হোসেন তুষার।
এছাড়াও আরোও উপস্থিত ছিলেন,পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি  মোঃ সিরাজুল ইলাম ভূঁইয়া,নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব দেওয়ান উদ্দিন চুন্ন,শম্ভুপুরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মনির হোসেন তোতা,সনমান্দী ইউনিয়ন জাতীয় পাটির্র্র সাধারন সম্পাদক হারুন মেম্বার,সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক মোসাঃ জাহেদা আক্তার মনি,সদস্য সচিব মোসাঃ জাহানারা আক্তার,জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সোনারগাঁও পৌরসভার আহবায়ক মোঃ ওমর ফারুক টিটু,সদস্য সচিব,মোঃ আলমগীর কবির,সোনারগাঁ উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মোঃ কাজী নাজমুল ইসলাম লিটু, সিকান্দার আলী মাষ্টার,রুনা আক্তার,পলি আক্তার প্রমুখ।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...