নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মন্তব্য প্রতিবেদন   ‘দেশের মানুষ জানতেই পারলো না বিশ্বকাপে কী করতে চায় দল, তাদের লক্ষ্য কী’
‘দেশের মানুষ জানতেই পারলো না বিশ্বকাপে কী করতে চায় দল, তাদের লক্ষ্য কী’
  মন্তব্য প্রতিবেদন || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৩ অক্টোবর, ২০২২

বাংলাদেশ দল এখন নিউ জিল্যান্ডে। সেখানে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান ও স্বাগতিক দলের বিপক্ষে। সেখান থেকে বাংলাদেশের পরবর্তী গন্তব্য অস্ট্রেলিয়া। অংশ নেবে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপে। এবার মূলপর্বে সরাসরি অংশ নেবে বাংলাদেশ। খেলতে হবে না প্রথম রাউন্ড।

বিশ্বকাপের মতো আসরে অংশ নেওয়ার আগে অধিনায়ক, কোচদের সংবাদ সম্মেলন, অফিসিয়াল ফটোসেশন নিয়মিত এবং আদর্শ রেওয়াজ। দলগুলো এই প্রথা মেনে চলছে দীর্ঘদিন ধরেই। কিন্তু বিসিবি এবার নিউ জিল্যান্ডে উড়াল দেওয়ার আগে অধিনায়ক সাকিব আল হাসানকে পায়নি। টেকনিক্যাল ডিরেক্টরও ছিলেন বাইরে। এছাড়া সহ-অধিনায়ক কাজী নুরুল হাসান সোহান ও ম্যানেজার খালেদ মাহমুদ সুজনকে গণমাধ্যমের সামনে আনেনি। ফলে বিশ্বকাপ নিয়ে নিজেদের লক্ষ্য, পরিকল্পনা দেশ থেকে জানিয়ে যেতে পারেনি বাংলাদেশ।
বিসিবির এমন অপেশাদার সুলভ আচরণে মোটেও খুশি নন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

আমিনুল ইসলাম লিখেছেন, ‘নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলার উদ্দেশে দুদিন আগে দেশ ছেড়েছে বাংলাদেশ। এই সিরিজটি খেলে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে আমাদের দল। অর্থাৎ, ত্রিদেশীয় সিরিজের পর দেশে ফিরে বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় যাওয়া হচ্ছে না। সেই অর্থে বিশ্বকাপ খেলার উদ্দেশ্যেও দেশ ছেড়েছে বাংলাদেশ।’

‘কিন্তু এমন বড় আসরে খেলতে দেশ ছাড়ার আগে মানুষের দোয়া নেওয়া বা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের লক্ষ্য জানিয়ে আসেনি দল। দেশের মানুষ জানতেই পারলো না বিশ্বকাপে কী করতে চায় দল, তাদের লক্ষ্য কী। সবচেয়ে বড় কথা দেশ ছাড়ার আগে দেশের মানুষের যে দোয়া নিতে হয়, সেটাও নিতে দেখলাম না।’‘আর বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো যারা বিশ্বকাপ খেলতে যাচ্ছে, তাদের জন্য খারাপ লাগছে। বাংলাদেশের ব্লেজার বা বিশ্বকাপের জার্সি পরে মিরপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিক যে ফটো সেশনের সুযোগ ছিল, যে ফটো সেশন বিশ্বকাপ যাত্রারই একটা বড় অংশ; সেটার অংশ তারা হতে পারলো না।’

মাঠের বাইরের কর্মকর্তাদের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ ঝারলেও খেলোয়াড়দের শুভকামনা জানাতে ভুল করেননি আমিনুল ইসলাম, ‘তারপরও বলবো মাঠের বাইরের এসব আলোচনা মাঠের বাইরে রেখেই উজ্জীবিত মানসিকতা নিয়ে বিশ্বকাপে লড়াই করুক বাংলাদেশ। বাংলাদেশ দলের জন্য শুভকামনা…।’

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...