নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর • সংস্কৃতি   বিএইচআরসি’র ৭৪তম বিশ্ব মানবাধিকার দিবসে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠিত
বিএইচআরসি’র ৭৪তম বিশ্ব মানবাধিকার দিবসে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠিত
  মহানগর • সংস্কৃতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর ডস্কেঃ ৭৪তম বিশ্ব মানবাধিকার দিবসে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) এর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা। এবারের প্রতিপাদ্য “সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচার”। ১০ নভেম্বর শহরের চাঁনমারী এলাকায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিএইচআরসি নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক ও সদর দপ্তরের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ নাজমুল হাসান রুমির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির সদস্য সচিব ওসমান গনি। বিশ্ব মানবাধিকার দিবসের বিশেষ আলোচনা সভায় বক্তারা বলেন- দেশের নাগরিকদের মৌলিক অধিকার নিয়ে কাজ করাই একজন মানবাধিকার কর্মীর কাজ। সমাজের যেখানে অসহায়, নির্যাতিত ও নিপীড়িত মানুষ রয়েছে সেখানেই পাশে দাঁড়াবে মানবাধিকার কর্মী। এখানে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা মুখ্য নয়। আমরা মানবাধিকার কর্মীবৃন্দ নারায়ণগঞ্জে মানবাধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে কাজ করছি ঠিকই কিন্তু সবক্ষেত্রে সবার জন্য যথাযথ মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ নই। পরিপূর্ণ মানবাধিকার প্রতিষ্ঠায় সবাইকে সচেতন হয়ে ঐক্যবদ্ধ, সততা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির এডভোকেট ধনঞ্জয় চন্দ্র গুহ, সহ-সভাপতি কাজী শামীম, অর্থ সম্পাদক মোহসিনা রহমান মিশু, মোঃ তারেক, মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, দপ্তর সম্পাদক সানোয়ার হোসেন, সহ-দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম, সহ-মহিলা সম্পাদক সোনিয়া আজাদ, সহ-প্রচার সম্পাদক আফসানা আক্তার শিমু, সহ-অর্থ সম্পাদক রোকন শেখ ও নির্বাহী সদস্য আজিজুল হক, আনোয়ার হোসেন, মোঃ সাকিব, মার্জিয়া চৌধুরী প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...