নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   সোনারগাঁয়ে মুক্ত দিবসে বিজয় র‍্যালী ও আলোচনা সভা
সোনারগাঁয়ে মুক্ত দিবসে বিজয় র‍্যালী ও আলোচনা সভা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  ১৩ ই ডিসেম্বর সোনারগাঁ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তি বাহিনীর আক্রমণে পাক হানাদাররা সোনারগাঁ ছেড়ে পালাতে বাধ্য হয়।এরপর থেকেই মুক্তিযোদ্ধারা ১৩ই ডিসেম্বরকে সোনারগাঁ মুক্ত দিবস হিসেবে ঘোষণা করেন।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা মুক্তি যোদ্ধা কমপ্লেক্সে বিজয় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কমান্ড ও বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে ও সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওসমান গণির সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন,সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা,উপজেলা সন্তান কমান্ডের সভাপতি বিল্লাল হোসেন,সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান,সাংগঠনিক সম্পাদক আলেয়া আক্তার,জাহানারা আক্তার,জোৎস্না বেগম, সুমনা আক্তার প্রমূখ।
আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের সকলের উপস্থিততে বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওসমান গণি বলেন,১৩ই ডিসেম্বর আজকের এই দিনে মুক্তিযোদ্ধাদের মুহুর্মুহু আক্রমণে সোনারগাঁ হানাদার মুক্ত হয়। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সোনারগাঁয়ের মুক্তিযোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...