নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে দুপক্ষের সংঘর্ষে পুলিশ সাংবাদিক সহ ২০ জন আহত | পুলিশের গুলি নিক্ষেপ
আড়াইহাজারে দুপক্ষের সংঘর্ষে পুলিশ সাংবাদিক সহ ২০ জন আহত | পুলিশের গুলি নিক্ষেপ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২ জানুয়ারি, ২০২৩

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। পুলিশ ঘটনা নিয়ন্ত্রনে আনতে ৮ রাউন্ড গুলি নিক্ষেপ করেছে। আহত ৫ পুলিশ সদস্য ও ৩ গ্রামবাসি আড়াইহাজার উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকীরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বাহ্মন্দী ইউনিয়নের উজানগোপিন্দি বিনাইরচর চর এলাকায় সোমবার দুপুরে।পুলিশ জানায়, শুক্রবার স্থানীয় এক মাদরাসার ওয়াজ মাহফিলে ছোট বিনাইরচর গ্রামের এক প্রতিবন্ধী ছেলেকে উজানগোপিন্দী গ্রামের লোকজন মারধর করে। এ নিয়ে গত তিন দিন যাবত ছোট বিনাইরচর এবং উজানগোপিন্দী গ্রামবাসির মধ্যে দফায় দফায় মহড়া ও হুমকী ধমকীর ঘটনা ঘটে আসছিল। উজানগোপিন্দী গ্রামের লোকজন বেশ কয়েকবার রহিম মেম্বারের নেতৃত্বে ছোট বিনাইরচর গ্রামে হামলা করে। এরই ধারাবহিকতায় সোমবার দুপুরে ছোট বিনাইরচর গ্রামের মঞ্জুর কাজীর ছেলে মিথুন স্মার্ট কার্ড আনার জন্য উজানগোপিন্দী উচ্চ বিদ্যালয়ে গেলে সেখানে তাকে মারধর করে উজানগোপিন্দী গ্রামবাসি। ফলে এক পর্যায়ে উভয় গ্রামের লোকজন পরষ্পরের উপর চড়াও হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ভুলতাÑ বিশনন্দী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনা নিয়ন্ত্রনে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজিত লোকজন পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৮ রাউন্ড গুলি ছোঁড়ে। গুলি ছোঁড়ার বিয়টি আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার নিশ্চিৎ করেন। ঘটনায় আড়াইহাজার থানার ৫ পুলিশ সদস্য, দৈনিক আমার সংবাদ পত্রিকার আড়াইহাজার প্রতিনিধি শাহজাহান কবিরসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। এ ঘটনায় ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য রহিম মেম্বারকে আটক করেছে থানা পুলিশ।আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...