নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতাসহ ০৪ জন ডাকাত দেশীয় অস্ত্রসহ গ্রেফতার
আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতাসহ ০৪ জন ডাকাত দেশীয় অস্ত্রসহ গ্রেফতার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতাসহ ০৪ জন ডাকাত সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-১১। গত ০২ জানুয়ারী রাতে মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী থানার হাসকিরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি রামদা, ১টি হাসুয়া, ১টি ছোরা, ৪টি মোবাইল, ৬টি সীম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো ডাকাত সর্দার মোঃ স্বপন @ সাব্বির (৫০), ডাকাত সদস্য মোঃ মন্টু মিয়া @ মঞ্জু মিয়া (৪৪), মোঃ আনোয়ার ব্যাপারী (৫৮), মোঃ শওকত (৩৮)।
৩ জানুয়ারী মঙ্গলবার বিকেলে র‌্যাব-১১,আদমজীনগর সহকারী পরিচালক মিডিয়া অফিসার এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,
গত ০২ জানুয়ারী ২০২৩ তারিখ রাতে মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী থানাধীন হাসকিরা এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী থানাধীন হাসকিরা সাকিনস্থ আমতলী টু টংগীবাড়ী রোডে হাসকিরা ব্রীজের পশ্চিম পাশে রাস্তার নিচে ফাঁকা জায়গায় ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ ০৪ জন দুর্ধর্ষ ডাকাতকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো ডাকাত সর্দার আসামী ১। মোঃ স্বপন @ সাব্বির (৫০), পিতা-মৃত মুসলিম, সাং-সোনারদৌড়, ওয়ার্ড নং-০৯, পোঃ জাজিরা, থানা-জাজিরা, জেলাা-শরীয়তপুর, এ/পি-সাং-শহীদনগর, ০৮নং গলি, থানা-লালবাগ, ডিএমপি, ঢাকা, ২। মোঃ মন্টু মিয়া @ মঞ্জু মিয়া (৪৪), পিতা-মোঃ কাশেম আলী, সাং-মাতবরকান্দি, পোঃ জাজিরা, থানা-জাজিরা, জেলাা-শরীয়তপুর, ৩। মোঃ আনোয়ার ব্যাপারী (৫৮), পিতা-মৃত রেজাউল ব্যাপারী, সাং-কুড়িপাড়া, পোঃ-ফুলপুর, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ, এ/পি-কুতুবখালি বড় মাদ্রাসার পার্শ্বে, বাড়ী নং-২১৯, থানা-যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা, ৪। মোঃ শওকত (৩৮), পিতা-মৃত আঃ হালেম, সাং-ফুলবাড়ী গজাইরা, পোঃ-ফাইশাতলা, থানা-কালকিনী, জেলা-মাদারীপুর, এ/পি-জিনজিরা টিন পট্টি, থানা-কেরানীগঞ্জ মডেল, ডিএমপি, ঢাকা। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ০২টি রামদা, ০১টি হাসুয়া, ০১টি ছোরা, ০৪টি মোবাইল, ০৬টি সীম উদ্ধার করা হয়।
 প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী থানার বিভিন্ন মহাসড়ক,বসতবাড়ী এবং দোকানে ডাকাতির সাথে সরাসরি জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মুন্সীগজ্ঞের টংগীবাড়ী থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...