নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন যুবলীগ নেতা খান মাসুদ
ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন যুবলীগ নেতা খান মাসুদ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ বন্দরে মধ্যরাতে রাস্তার পাশে শুয়ে থাকা শীতার্তদের পাশে দাঁড়ালেন মানবতার ফেরিওয়ালা খ্যাত মানবিক যুবলীগ নেতা খান মাসুদ। বুধবার (৪ জানুয়ারি) কনকনে শীত উপেক্ষা করে মধ্যরাতে ব্যাটারি চালিত ইজিবাইকে চড়ে নিজ কর্মীসমর্থকদের নিয়ে বন্দরে বিভিন্ন সড়কে ঘুমিয়ে থাকা অসহায় শীতার্ত মানুষগুলোকে খুঁজে বের করে তাদের শীত নিবারনে কম্বল উপহার দিতে ছুটে যান তরুণ এই সমাজ।বিভিন্ন স্থানে ঘুরে-ঘুরে কম্বল উপহার দেয়া শেষে যুবলীগ নেতা খান মাসুদ এক সাক্ষাৎকারে বলেন, অসহায় মানুষের জন্য কিছু করতে পারলে মনের মধ্যে আত্মতৃপ্তি আসে। আর আমি রাজনীতিই করি অসহায় মানুষের কল্যাণে কাজ করার জন্য। আমি সবসময় চেষ্টা করি নিজ সামর্থ্যনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াতে। যেভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে ভালবেসে নিজের জীবনকে উৎসর্গ করেছেন এবং তারই কন্যা বিশ্ব মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজের জীবনের মায়া ত্যাগ করে এদেশের জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাদের আদর্শ অনুকরণ করেই আমি আমার রাজনীতির পথচলা।খান মাসুদ বলেন, কোন কিছু চাওয়া পাওয়ার জন্য রাজনীতি করিনি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে দলকে ভালবেসে দলের জন্য নিবেদিতভাবে কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে আমাকে অনেক ষড়যন্তের স্বীকার হতে হয়েছে। তারপরও অসহায় মানুষের কল্যাণে আমি থেমে থাকিনি। জীবনে যত বাধাই আসুক মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য অসহায় মানুষের কল্যাণে আমি কাজ করে যাবো।এসময় মানবিক একাজে পাশে ছিলেন,বন্দর র‍্যালী আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ও নাসিক ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী গোলাম সারোয়ার (সবুজ),বন্দর থানা যুবলীগ নেতা ডালিম হায়দার, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য বাপ্পি পাঠান, আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম সুজন, বন্দর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ উজ্জ্বল আহমেদ ও উজ্জ্বল আলী।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...