নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   রাজনীতি   নারায়ণগঞ্জে এসে আজ আমি মুগ্ধ | এ অঞ্চলের মানুষ আমাক ভালবাসে – ডিবি প্রধান হারুন
নারায়ণগঞ্জে এসে আজ আমি মুগ্ধ | এ অঞ্চলের মানুষ আমাক ভালবাসে – ডিবি প্রধান হারুন
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, নারায়ণগঞ্জের মানুষ আমাকে যেভাবে ভালোবাসে, পুলিশের কাজ তারা যেভাবে ভালোবাসে- সেটা অসাধারণ। নারায়ণগঞ্জে এসে আজ আমি মুগ্ধ। এ অঞ্চলে আমি কাজ করেছি; কতটুকু ভালো বা খারাপ কাজ করেছি আমি জানি না। আপনারা আমাকে মূল্যায়ন করেছেন।
৭ জানুয়ারি  নারায়ণগঞ্জ শহরে আলী আহমদ চুনকা সিটি পাঠাগার মিলনায়তনে সাপ্তাহিক বিষের বাঁশীর ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ
এসময় তিনি আরো বলেন,আমাদের অনেক কাজ করতে হয়। প্রায়ই দেখবেন পুলিশের ওপর হামলা হয়। কারা এ হামলা করে? একাত্তরের যুদ্ধের সময়ও প্রথম রাজারবাগে পুলিশের ওপর হামলা করছে। এখনও তারা বিভিন্ন স্থানে পুলিশের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে। কারণ, তারা জানে পুলিশ হলো একমাত্র সংগঠন- যারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের একটি শক্তি। আমরা মার খেলে তারা বলে পুলিশের সাহস নেই। আবার তাদের প্রতিহত করলে তারা বলে পুলিশ খারাপ আচরণ করেছে। আমরা কোনো কাজেরই মূল্যায়ন পাই না। তারপরও জঙ্গিবাদ নির্মূলসহ নানারকম কাজ আমরা করে যাচ্ছি। আমাদের ভালো কথা কেউ বলে না। কিন্তু কোথাও আমরা কোনো ভুল করলেই সেটা দেখায়।
তিনি বলেন, এ বছরটা খুব গুরুত্বপূর্ণ । একদিকে করোনাভাইরাস ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেশের পরিস্থিতি কিছুটা ঘোলাটে আছে। তার মাঝে আবার কিছু অশুভ শক্তি, একাত্তরের পরাজিত চক্র যারা পঁচাত্তর ঘটিয়েছিল; সেই চক্রটি এখনও শেষ হয়ে যায়নি। এখনও তারা সুযোগ পেলে ককটেল ফোটাচ্ছে, মানুষের জান মালের ক্ষতি করছে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি, দৈনিক খবরের পাতা সম্পাদক এ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, বিশের বাঁশীর সম্পাদক সুভাস সাহা প্রমুখ। এসময় বিভিন্ন স্তরে অবদানের জন্য গুনি ব্যাক্তিদের সংবর্ধনা প্রধান করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...