নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   রাজনীতি   সরকার ডিজিটাল বাংলাদেশকে ভয়াবহ অবস্থায় নিয়ে গেছে – ড. আসাদুজ্জামান রিপন
সরকার ডিজিটাল বাংলাদেশকে ভয়াবহ অবস্থায় নিয়ে গেছে – ড. আসাদুজ্জামান রিপন
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, সরকার ডিজিটাল বাংলাদেশ বলে দেশকে ভয়াবহ অবস্থায় নিয়ে গেছে। স্মার্ট বাংলাদেশ কী হবে আমরা বুঝি। স্মার্ট বাংলাদেশ হবে চুরি ডাকাতির বাংলাদেশ। প্রতি মাসে আটাশ হাজার কোটি টাকা চলে যায়। বিদ্যুৎ খাঁতে ভর্তুকি আটাশ হাজার কোটি টাকা দেওয়া হয়। সরকার চুরি না করলে বাংলাদেশে প্রতি মাসে একটি করে পদ্মা সেতু বানানো সম্ভব শুধুমাত্র বিদ্যুৎ খাতের টাকা দিয়ে।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জ মিশনপাড়ায় হোসিয়ারি সমিতি মিলনায়তনে মহানগর বিএনপি আয়োজিত বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামত শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, কোলকাতায় এখন ট্রাফিক পুলিশরা হাত দিয়ে গাড়ি থামায় না। আর আমরা নাকি ডিজিটাল হয়ে গেছি। যে দেশে হাত দিয়ে মাঝে মধ্যে সার্জেন্টদের দৌড়ে সামনে এসে গাড়ি থামাতে হয়, যারা ডিজিটাল দেশই কায়েম করতে পারল না তারা নাকি স্মার্ট বাংলাদেশ কায়েম করবে। পৃথিবীতে তিনটি দেশে ইন্টারনেট নেই বা ইন্টারনেট খুব দুর্বল। বাংলাদেশ সেই তৃতীয় দেশ। আমাদের নাকি ফাইভ জি হচ্ছি!
গত নভেম্বরের দু’সপ্তাহে তিনটি ব্যাংক থেকে সাড়ে সাত হাজার কোটি টাকা লোপাট হয়ে গেল। এনআইডি কার্ড ছাড়া সিমও কেনা যায় না, সেখানে তারা কোটি কোটি টাকা নিয়ে গেল। সরকার খোঁজ নেয় না। হাইকোর্টকে বলতে হল অনতিবিলম্বে খুঁজে বের করো এ টাকা কে নিল। এমন সরকার ক্ষমতায় থাকলে এদেশ ভয়াবহ অবস্থায় দাঁড়াবে। দেশে গুম খুন হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে। পুরো দেশ চাঁদাবাজদের দখলে চলে গেছে।
তিনি আরো বলেন, আইনমন্ত্রী বেগম খালেদা জিয়ার কোর্টের রায় পড়েননি। সেই কপি হয়ত প্রধানমন্ত্রীর কাছে পৌছায়নি। আওয়ামী লীগ নেতারা হয়তো তা পড়েননি। প্রতিদিন তারা বলে এতিমের টাকা চুরি করেছে। কোর্ট কি কোথাও বলেছে টাকা আত্মসাৎ করেছেন। বলেনি, কোর্ট বলেছে প্রধানমন্ত্রী হিসেবে আপনাকে আরও সচেষ্ট হওয়া উচিত ছিল। তারা তো একটা টাকাও তসরুফ করেনি। দুই কোটি টাকা আট কোটি টাকা হয়ে গেছে। এটা উন্নত দেশ হলে যারা খালেদা জিয়ার বিরুদ্ধে এসব কথা বলে তাদের দশ হাজার বছর জেল হত।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিল কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহবায়ক সরকার হুমায়ূন কবীর, আনোয়ার হোসেন আনু, এমএইচ মামুন, রেজা রিপনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...