নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   রাজনীতি   দিনব্যাপী ছাত্র ফেডারেশনের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দিনব্যাপী ছাত্র ফেডারেশনের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  আজ ১০ জানুয়ারি, ২০২৩(মঙ্গলবার) বেলা ১২ টায় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তির সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন, মিছিল, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
জেলা সভাপতি ছাত্রনেতা ফারহানা মুনার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৃজয় সাহার সঞ্চালনায় ও জেলা কমিটির নেতা-সংগঠকদের উপস্থিতিতে বেলা ১২টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং পরবর্তীতে বঙ্গবন্ধু সড়ক ও শহরে মিছিল প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ের সামনে শেষ করা হয়।
মিছিল পরবর্তী সময়ে জেলা কার্যালয়ে ‘ছাত্র ফেডারেশন-এর ইতিহাস’ শীর্ষক আলোচনাসভার আয়োজন করা হয়।
সন্ধ্যায় ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাবেক নেতৃত্বদের সমন্বয়ে পূণঃমিলনী ও কেক কাটার আয়োজন করা হয়।
আলোচনায় ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, ‘১৯৮৫ সালে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর জন্ম হয়। বর্তমানেও আরেকটি স্বৈরাচারী সরকার আমাদের ঘাড়ে চেপে বসেছে। ৫২র ভাষা আন্দোলনে,  ৬৯এর গণঅভ্যুত্থান, ৭১এর মুক্তিযুদ্ধ, ৯০এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সকল সময়ই ছাত্ররা অগ্রনী ভূমিকা রেখেছে। বর্তমানের শিক্ষা ধ্বংসী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়াই আজকের ছাত্রদের ঐতিহাসিক দায়িত্ব।  শিক্ষা রক্ষার প্রধান শর্ত এখন বর্তমান স্বৈরাচার থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করা। আমারা ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মুক্তির সংগ্রামের সকল শহীদদের রক্তের শপথ করে বলছি, শিক্ষা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ছাত্র ফেডারেশন তার মরণপণ লড়াই করবে এবং নারায়ণগঞ্জের ছাত্রদেরকে সেই লড়াইয়ে সংগঠিত করবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...