নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   জমে উঠেছে নারায়ণগঞ্জ প্রেসক্লাব নির্বাচন | ১১ পদে ২২ জন প্রতিদ্বন্দ্বীতা লড়ছে
জমে উঠেছে নারায়ণগঞ্জ প্রেসক্লাব নির্বাচন | ১১ পদে ২২ জন প্রতিদ্বন্দ্বীতা লড়ছে
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ জমে উঠেছে নারায়ণগঞ্জ প্রেসক্লাব নির্বাচন।  ১১ পদের জন্য ২২ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।
আগামী ১৩ জানুয়ারি শুক্রবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যকরি কমিটির নির্বাচন ২০২২-২০২৪ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে ১১টি দুটি প্যানেল থেকে ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে দীপু-জীবন প্যানেল থেকে সভাপতি পদে আরিফ আলম দীপু (সম্পাদক, দৈনিক শীতলক্ষা), সহ-সভাপতি পদে বিল্লাল হোসেন রবিন (স্টাফ রিপোর্টার, দৈনিক মানবজমিন), সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম জীবন (জেলা প্রতিনিধি, নিউএইজ), যুগ্ম সম্পাদক পদে আহসান সাদিক (স্টাফ রিপোর্টার, চ্যানেল টোয়েন্টি ফোর), কোষাধ্যক্ষ পদে আনিসুর রহমান জুয়েল ( জেলা প্রতিনিধি, মাছরাঙ্গা টেলিভিশন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে লুৎফর রহমান কাকন (স্টাফ রিপোর্টার, আমাদের সময়)। কার্যকরী সদস্য পদে আব্দুস সালাম (জেলা প্রতিনিধি, এটিএন বাংলা), আবু সাউদ মাসুদ (সম্পাদক, দৈনিক সোজা সাপটা), এ কে এম মাহফুজুর রহমান (সিনিয়র সাংবাদিক), আফজাল হোসেন পন্টি ( জেলা প্রতিনিধি, বাংলাভিশন), আবু আল আমিন খান মিঠু (নিজস্ব প্রতিবেদক, দৈনিক কালবেলা)।
অপরদিকে খন্দকার শাহআলম ও রফিকুল ইসলাম রফিক প্যানেলে সভাপতি পদে খন্দকার শাহ আলম (সিনিয়র স্টাফ রিপোর্টার, সিএনএন বাংলা), সহসভাপতি পদে মাসুমুজ্জামান (জেলা প্রতিনিধি, বাংলাদেশ পোস্ট), সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম রফিক (জেলা প্রতিনিধি,  বৈশাখী টেলিভিশন), যুগ্ম সম্পাদক পদে হাসান আরিফ (সিনিয়র সাংবাদিক বিজনেস পোস্ট), কোষাধ্যক্ষ পদে ইউসুফ আলী এটম (সিনিয়র রিপোর্টার, দৈনিক স্বধীনভাষা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দীপক কান্তি ভৌমিক (বার্তা সম্পাদক, দৈনিক দেশের কন্ঠ)। কার্যকরি সদস্য পদে হালিম আজাদ (সিনিয়র সাংবাদিক), মাহবুবুর রহমান মাসুম (সম্পাদক, দৈনিক খবরের পাতা), পুলক হাসান (সহ-সম্পাদক, দৈনিক সংবাদ), আসিফুজ্জামান (সহ-সম্পাদক, দৈনিক সমকাল), আমির হোসাইন স্মিথ (সিনিয়র স্টাফ রিপোর্টার, যুমনা টিভি)।শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় প্রেসক্লাব ভবনের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হবে। বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহণ চলবে। এবার ভোটার সংখ্যা ৬৯ জন।
প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, কমিশনার বিশিষ্ট ব্যবসায়ি পরিতোষ সাহা ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আনিসুর রহমান দিপু। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...