নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   স্বাস্থ্য,পরিবেশ, সর্বিক বিষয় নিয়ে কাজ করছি | আমরা পিছিয়ে নেই – মেয়র আইভী
স্বাস্থ্য,পরিবেশ, সর্বিক বিষয় নিয়ে কাজ করছি | আমরা পিছিয়ে নেই – মেয়র আইভী
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচিকে আরও ফলপ্রসু ও ত্বরান্বিত করতে এটিকে প্রযুক্তির অধীনে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের সহযোগিতায় এই কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্যকর্মীদের মাঝে ট্যাব বিতরণ করেছে ইউনিসেফ। দেওয়া হয়েছে প্রযুক্তিগত প্রশিক্ষণ। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে স্বাস্থ্যকর্মীদের মাঝে এইসব ট্যাব বিতরণ করেন সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এর আগে সকাল থেকে দিনব্যাপী চলে প্রশিক্ষণ।
ইপিআই কার্যক্রমকে এগিয়ে নিতে এই ধরনের উদ্যোগের কারণে বাংলাদেশ সরকার ও ইউনিসেফকে ধন্যবাদ জানান সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
তিনি বলেন, ‘এই ধরনের প্রকল্পের কারণে সারা বাংলাদেশের মানুষ উপকৃত হবে। ইপিআইতে আমরা ৮৫ শতাংশ সফল। তবে এইটাকে শতভাগ করতে হবে। এজন্য মাঠপর্যায়ে পরিশ্রম করতে হবে। কোথায় কোন জায়গায় সমস্যা সেই বিষয়ে আমরা বিস্তারিত আলাপ করবো। সবকিছু মিলিয়ে টার্গেট ফিক্সড করে দিতে হবে। এই টার্গেট সম্পন্ন করতে হবে।’
স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে মেয়র বলেন, ‘স্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন তারা মানুষকে সরাসরি সেবা করেন। এই সেবাটি মানুষের জীবন-মরণের সাথে সম্পৃক্ত। বিশেষ করে এইটার সুবিধাভোগী আবার শিশুরা। সুতরাং প্রতিটি খুটিনাটি বিষয় মাথায় নিয়ে কাজ করতে হবে। এইটা আমাদের নিজেদের সম্মানেরও ব্যাপার।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সফলতার কথা উল্লেখ করে আইভী বলেন, ‘আমরা শুধু স্বাস্থ্য না, পরিবেশ নিয়ে কাজ করেছি, অন্যান্য বিষয়েও কাজ করেছি। কোন জায়গাতেই আমরা পিছিয়ে নেই। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন পাইলটিং প্রোগ্রামে অনেকক্ষেত্রে এগিয়ে আছে।’
‘ইমিউনাইজেশন ই-ট্র্যাকার’ শীর্ষক এই প্রশিক্ষণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ মোস্তফা আলী, এই প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার এসএম আব্দুল্লাহ আল মুরাদ, ইউনিসেফের টিম লিডার (নিউইয়র্ক) ডা. আনিস সিদ্দিক, ইমিউনাইজেশন কনসাল্টেন্ট ডা. রিয়াদ মাহমুদ, ডা. জাহিদ হাসান প্রমুখ।
প্রকল্প সংশ্লিষ্টরা বলেন, ‘আমাদের মূল উদ্দেশ প্রতিটা বাচ্চাকে ভ্যাক্সিনেটেড করা। প্রযুক্তিগত এই পদ্ধতির মাধ্যমে আমরা সহজেই সুবিধাভোগী শিশুদের চিহ্নিত করতে পারবো। তাদের অভিভাবকদের সাথে যোগাযোগের বাধা দূর হবে। তাদেরকে ভ্যাক্সিনেশন করে সহজে কভারেজের আন্ডারে আনা যাবে। আমরা পাইলটিং প্রোগ্রাম শুরু করেছি। এটিকে আরও সম্প্রসারিত করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...