নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জাতীয়   ক্যান্সারে মৃত্যু হলো সংবাদপাঠিকা ডা. নাতাশা | ভুল পরীক্ষায় দেরিতে চিকিৎসা শুরু হয় 
ক্যান্সারে মৃত্যু হলো সংবাদপাঠিকা ডা. নাতাশা | ভুল পরীক্ষায় দেরিতে চিকিৎসা শুরু হয় 
  জাতীয় || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ দেশের বেসরকারি  মাছরাঙার টেলিভিশনের জনপ্রিয় সংবাদ উপস্থাপিকা এন কে নাতাশা ক্যান্সারের কাছে হেড়ে গিয়ে সবাইকে কাদিয়ে পরলোকগমন করেছেন। ২০ জানুয়ারি শুক্রবার দিনপূর্ব রাত ৩টায় ঢাকার স্কয়ার হাসপাতালে মারা গেছেন এন কে নাতাশা। নাতাশা ফোর্থ স্টেজ ক্যান্সারের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হেরে মৃত্যুবরন করেন।
এই ঘাতক রোগের বিরুদ্ধে লড়েছেন বীরের মতো। শয্যাশায়ী হয়ে নয়, জীবন চালিছেন স্বাভাবিকভাবে, নিয়মমাফিক। অফিসও করছেন। চিকিৎসা পর্বে তার এ আত্মবিশ্বাস দেখে সবাই তাজ্জব হয়েছিলেন।
২০১৯ সালের সেপ্টেম্বরে নাতাশার বুকে একটি লাম্প বা চাকা স্পর্শমান হয়। এক সময় জানা যায়, স্তন ক্যান্সার। এরই মধ্যে ফুসফুস ক্ষতিগ্রস্ত। কর্কট রোগটা ততদিনে স্টেজ ফোরে। চিন্তায় চিকিৎসকরা। পরিবার ভারাক্রান্ত। ভেঙে পড়েছিলেন নাতাশা নিজেও। সময় গড়াতেই আবার ঘুরে দাঁড়িয়েছিলেন। টিভির পর্দায় এন কে নাতাশা একজন জনপ্রিয় সংবাদপাঠিকা হলেও তিনি মূলত চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ছিলেন। ডায়াবেটিস ও স্বাস্থ্য বিষয়ে করেছেন পিএইচডি। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআরের সহযোগী অধ্যাপক। একই সঙ্গে জনস্বাস্থ্যবিষয়ক জাতীয় বুলেটিনেরও সম্পাদক ডা. এন কে নাতাশা। অথচ এই চিকিৎসককেও ভুল চিকিৎসার শিকার হতে হয়েছিল। ভুল ডায়াগনস্টিকের কারণে রোগ ধরা পড়ে দেরিতে। তাই চিকিৎসা শুরু হতেও অনেক দেরি হয়ে যায়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...