নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   রাজনীতি   স্বৈরাচার প্রতিরোধ দিবসে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলি
স্বৈরাচার প্রতিরোধ দিবসে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলি
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ স্বৈরাচার প্রতিরোধ দিবসে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা জয়নাল-দিপালী-কাঞ্চনসহ সকল শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৃজয় সাহার সঞ্চালনায় ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারিতে তৎকালীন শিক্ষামন্ত্রী মজিদ খানের গনবিরোধী শিক্ষানীতি বাতিলের দাবিতে সচিবালয় অভিমূখে মিছিলে পুলিশের গুলিতে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি সাঈদুর রহমান, মোমেন হোসেন প্রান্ত, সহ-সাধারন সম্পাদক ইউশা ইসলাম, হাজি মিছির আলি কলেজ কমিটির যুগ্ম-আহবায়ক অপূর্ব রায়, মহিলা কলেজের সংগঠক সিনহা আক্তার বর্ষা, ফতুল্লা কমিটির যুগ্ম-আহবায়ক সায়হাম আযমি সহ জেলা ও শাখা সংগঠকরা। সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রনেতা ফারহানা মুনা বলেন, ১৯৮৩ সালে স্বৈরাচার এরশাদ সরকারের শিক্ষামন্ত্রী মজিদ খান শিক্ষা সংকোচনের যে নীতি প্রণয়ন করেন তার প্রতিবাদে ছাত্রদের ডাকা লাগাতার আন্দোলন কর্মসুচিতে ১৪ ফেব্রুয়ারী সচিবালয় অভিমূখে মিছিলে পুলিশ হামলা চালায়। নির্বিচারে হত্যা করা হয় জয়নাল-কাঞ্চন-দিপালীসহ অসংখ্য ছাত্রজনতা। যা স্বৈরাচার পতনের আন্দোলনের ভিত রচনা করেছিলো। ইতিহাস বলে যায় শিক্ষার উপর খড়গ চালিয়ে, মানুষের অধিকার কেড়ে নিয়ে আইয়ুব, এরশাদ কেউ পার পায়নি। ফলে বর্তমান স্বৈরাচারও টিকে থাকতে পারবেনা। ইতিহাস থেকেই শিক্ষা পাই দেশের সকল সংকটে ছাত্রদের ভুমিকা অনস্বীকার্য। গণঅভ্যুথানের মধ্য দিয়ে দুঃশাসন প্রতিরোধে-স্বৈরাচারের পতনে ছাত্ররা নিয়ামক শক্তি হিসেবে ভুমিকা রাখে। ফলে মানুষের শিক্ষা ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে বর্তমান সময়ের স্বৈরাচারী শাসনের পতনের আন্দোলন বেগবান করা ছাত্রদের ঐতিহাসিক কর্তব্য। ছাত্র ফেডারেশন সে লড়াইয়ে নিবেদিত। ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জসহ সারা দেশের সকল স্তরের ছাত্রদের তার রাজনৈতিক কর্তব্য পালনের আহবান জানায়’। #

 

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...