নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   রাজনীতি   নারায়ণগঞ্জ থেকেই মাঠ পর্যায়ে নেতা নির্বাচন শুরু করতে যাচ্ছি – ছাত্রলীগ সভাপতি
নারায়ণগঞ্জ থেকেই মাঠ পর্যায়ে নেতা নির্বাচন শুরু করতে যাচ্ছি – ছাত্রলীগ সভাপতি
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ স্মার্ট বাংলাদেশ গড়তে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের গতিশীল নেতৃত্ব দেওয়ায় ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্মার্ট  বাংলাদেশ গড়তে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের গতিশীল নেতৃত্ব দেওয়া হবে ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। তাঁরা বলেছেন, ঢাকার পাশের নারায়ণগঞ্জ সব সময়ে গুরুত্বপূর্ণ। সে কারণে এ মহানগর থেকেই মাঠ পর্যায়ে কর্মী সভা করে নেতা নির্বাচন শুরু করতে যাচ্ছি। আগামী দিনের ছাত্রলীগ হতে হবে স্মার্ট এবং আধুনিক একটি বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিশ্বস্ত হাতিয়ার।
সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আজকে আমরা দেখে গেছি নারায়ণগঞ্জ ছাত্রলীগের অবস্থান। আমরা শুধু ঢাকায় বসে প্রেস রিলিজ দিয়ে কমিটি দিতে রাজী না। মাঠে ঘুরে ছাত্রলীগের অবস্থান দেখে তৃণমূলের মতামতে কমিটি দিব। কিন্তু সেই কমিটিকে অবশ্যই হতে হবে গতিশীল ও স্মার্ট।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের ওসমানী স্টেডিয়াম মাঠে মহানগর ছাত্রলীগের কর্মীসভায় বক্তব্য দিতে গিয়ে এ দুই নেতা এসব কথা বলেন।
এ সময় স্থানীয় সংসদ সদস‌্য শামীম ওসমান, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের নেতারা দর্শক সারিতে বসা থাক‌লেও তাদের কেউ বক্তব্য দেননি।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...