নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   এইচপি ক্যামিকেল আগুনে মেশিন সহ হাইড্রোজেন পার অক্সাইড পুরে ব্যাপক ক্ষতি
এইচপি ক্যামিকেল আগুনে মেশিন সহ হাইড্রোজেন পার অক্সাইড পুরে ব্যাপক ক্ষতি
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
শাহজাহান কবির – আড়াইহাজার প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের আড়াইহাজারে গাউছিয়া টু আড়াইহাজার আ লিক মহাসড়কের ডহরগাঁও ( তিনগাঁও) নামক স্থানে এইচপি ক্যামিকেল ফ্যাকটরীতে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। মঙ্গলবার দুপুর ১.৩০ টার দিকে ফ্যাক্টরীটি বন্ধ থাকা অবস্থায় হঠাৎ করে ফ্যাক্টরীর ভিতর থেকে প্রচন্ড ধোঁয়া দেখতে পান এলাকাবাসি। সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে ফোন করলে আড়াইহাজার থানা পুলিশ, ফায়ার সার্ভিসের আড়াইহাজার,  রূপগঞ্জ এবং মাধবদীর বেশ কয়েকটি ইউনিট এবং স্থানীয় জনতা প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের লোকজন। ফ্যাক্টরী টি নারায়ণগঞ্জের মধ্যে সর্ব বৃহৎ হাইড্রোজেন পার অক্সাইড তৈরীর একটি কারখানা হওয়ায় এর ভিতরে শুধু ওই পদার্থ তৈরীর সরঞ্জাম ও ক্যামিকেলে ভর্তি।  তাই মুহুর্তেই আগুন সমস্ত কারখানায় ছড়িয়ে পরেছে। তবে, কারখানার শ্রমিকদের এ দিনে বিশেষ ছুটি থাকায় কারখানা শ্রমিক শুন্য ছিল বলে কোন লোক নিহত হওয়ার ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন উপস্থাপনা  লোকজন। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর আড়াইহাজার অফিসের ইন্চার্জ মোঃ শাহজাহান জানান, আগুনের ভয়াবহতা প্রকট। ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিট আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে কেউ কিছু বলতে পারছেন না।
এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে এইচপি ক্যামিকেলের কর্মকর্তা রওশন মল্লিক জানান, আমরা প্রথমে ধোঁয়া দেখতে পেয়ে লোকজন জড়ো করি এবং ভিভিন্ন স্থানে ফোন করে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে অবগত করি। তবে তিনি তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি। যে কোন একটি অনুষ্ঠানের কারণে কারখানা বন্ধ থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
আড়াইহাজার থানার ওসি ( ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম সোহাগ জানান, লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করায় এবং যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ গাউছিয়া টু আড়াইহাজার সড়ক বন্ধ করে দিয়েছে। তবে  বিকল্প রাস্তা ব্যবহার করে লোক ও যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুপ্তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করছেন। ক্ষতিগ্রস্থ এইচপি ক্যামিকেলের মালিক রাকিবুল হাসানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
চার ঘন্টা চেষ্টার পর বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...