নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমির বাউন্ডারি ভাংচুর 
ভাংচুর / অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমির বাউন্ডারি ভাংচুর 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ বন্দরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য পৈত্রিক সম্পত্তি বাউন্ডারি বেড়া ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষ ভূমিদৎসুদের বিরুদ্ধে ।

এ ঘটনায়  ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ আশরাফ উদ্দিন  বাদী হয়ে শনিবার (৩ মে) দুপুরে ভূমিদৎসু মাহবুব, তাইজুল ইসলামসহ ৬ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে গত শুক্রবার (২ মে) দুপুর ১২টায় বন্দর থানার মদনগঞ্জ শান্তিনগর এলাকায় এ ভাংচুরের ঘটনাটি ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর থানার মদনগঞ্জ শান্তিনগর এলাকার মৃত নূর মোহাম্মদ বেপারী ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আশরাফ উদ্দিন দীর্ঘ দিন ধরে তার পৈত্রিক সম্পত্তিসহ কিছু খাসের জায়গা  ভোগদখলে নিয়জিত রয়েছে। উল্লেখিত ভূমিদৎসুরা আমার পৈতৃক সম্পত্তি সহ কিছু খাসের জমি দীর্ঘদিন যাবত দখলের পায়তারা করে আসছে।


এর ধারাবাহিকতায় গত শুক্রবার (২ মে) দুপুর ১২টায় মদনগঞ্জ শান্তিনগর এলাকার মৃত মনির হোসেনের ছেলে চিহ্নিত ভূমিদৎসু মাহবুব একই এলাকার মোজাফফর হোসেন মিয়ার ছেলে তাইজুল ইসলামের নির্দেশে মদনগঞ্জ লক্ষারচর এলাকার মৃত সালাউদ্দিন মিয়ার ছেলে চঞ্চল, একই এলাকার মৃত তাওলাদ হোসেন মিয়ার ছেলে পনির, মৃত জজ মিয়ার ছেলে আলম ও মৃত সিদ্দিক চৌধুরী ছেলে ফারুক চৌধুরীসহ অজ্ঞাতনামা ৪/৫ জন ভূমিদৎসু অবসরপ্রাপ্ত সেনা সদস্যের পৈত্রিক সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে জমিতে থাকা বাউন্ডারি বেড়া ভাঙচুর করে ক্ষতিসাধন করে। উল্লেখিত ভূমিদৎসুরা অবসরপ্রাপ্ত সেনা সদস্যের পৈত্রিক সম্পত্তি দখলের জন্য
তার পরিবারকে নানা ভাবে হুমকি দামকি দিয়ে আসছে। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য বন্দর থানার অফিসার ইনর্চাজের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ তার পরিবার।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...