নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   শ্রমিকের পাশে ছিলাম আছি, সবসময় থাকবো – শোখন
আলোচনা সভা / শ্রমিকের পাশে ছিলাম আছি, সবসময় থাকবো – শোখন
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য ও জাতীয়তাবাদী রিকশা ভ্যান ও অটোচালক দল জেলা শাখার সদস্য সচিব মনোয়ার হোসেন শোখন বলেছেন, আজ আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে।

কারণ, তিনি শ্রমিকদের খুব ভালোবাসতেন। তিনি বলেছিলেন আমি একজন শ্রমিক, এই পরিচয়ে আমি গর্ববোধ করি। যিনি একটা দেশের প্রেসিডেন্ট হওয়া সত্বেও নিজেকে একজন শ্রমিক বলে পরিচয় দেন, এতেই বুঝাযায় তিনি শ্রমিকদের কতটা ভালোবাসতেন। শুধু তাই নয়, তার উত্তরসূরি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বলেছিলেন, আমার বাবা একজন শ্রমিক, আমি শ্রমিকের ছেলে আমি শ্রমিকদের ভালোবাসি। তাই তিনি এই জাতীয়তাবাদী রিকশা ভ্যান ও অটোচালক দল প্রতিষ্ঠা করেছিলেন।

কারণ, ২৮ অক্টোবর শেখ হাসিনার হায়নায়রা বিএনপি নেতাকর্মীদের একের পর এক গ্রেফতার করে যখন দলকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিলো, সেই সময় পল্টন অফিসে যে ভূমিকা রেখেছিলো শ্রমিকরা বিশেষ করে রিকশা ভ্যান চালকরা। সেই ভূমিকা তারেক রহমানের কাছে প্রশংসীত হয়েছিলো। তাই তিনি জাতীয়তাবাদী রিকশা ভ্যান ও অটো চালক দল প্রতিষ্ঠা করেছিলেন।

বৃহস্পতিবার (১লা মে) সন্ধ্যায় শহরের চাষাঢ়া এলাকায় আল জয়নাল ফেব্রিকস মার্কেটে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহান মে দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় আলোচনা সভায়

এর আগে শোখন বলেন, ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য ও দৈনিক সর্বোচ্চ আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকেরা যে আত্মাহুতি দিয়েছিলেন, তাদের সেই আত্মত্যাগের সম্মানে বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। দিবসটির প্রতি আমাদের সংগঠনের পক্ষ থেকে রইলো গভীর শ্রদ্ধা।
এছাড়া তিনি বলেন, অধিকার আদায়ের লক্ষ্যে যেসকল শ্রমিকরা প্রাণ দিয়েছে তাদের প্রতি আমাদের সংগঠনের পক্ষ থেকে রইলো গভীর শ্রদ্ধা। আমরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। যতদিন এ দেশ থাকবে, যতদিন জাতীয়তাবাদী দল থাকবে এবং যতদিন আমি বেঁচে থাকবো ততদিন শ্রমিকের পাশে ছিলাম আছি থাকবো, ইনশাআল্লাহ্।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য শহিদুল ইসলাম রিপন, বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান ও অটোচালক দল জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মিয়াজ মাতব্বর, জালাল আহমেদ, আল আমিন হাওলাদার, এইচএ রাজন, মহানগরের সাবেক সহ-সভাপতি ভিক্টর মৃধা, সিদ্ধিরগঞ্জ থানার সদস্য সচিব পান্ডব আলী, জেলা কমিটির সদস্য আবুল হোসেন, সাইদুর রহমান শাহীন, কালাম খান, মোঃ নূর আলম, মোঃ উজ্জ্বল প্রমূখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...