নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   স্বাস্থ্য   যেসব খাওয়ার পর পানি পান করলে বিপদ
যেসব খাওয়ার পর পানি পান করলে বিপদ
  স্বাস্থ্য || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৫ অক্টোবর, ২০২২

পূঅনেক কিছু খাওয়া ছাড়া দিন কল্পনা করা গেলেও পানি পান ছাড়া দিন কাটানো অসম্ভব। এ কারণেই পানির অপর নাম জীবন। কিন্তু বেশ কিছু খাবার রয়েছে যেগুলো খাওয়ার পর পানি পান করলে আপনি অস্বস্তিতে পড়তে পারেন।এ বিষয়ে রাইজিংবিডির সঙ্গে কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিদ জাহানারা আক্তার সুমি।
এই পুষ্টিবিদ জানান, পানি সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য। পানি খাদ্য উপাদান ভাঙতে সাহায্য করে। ফলে শরীর সহজেই সেসব পুষ্টি উপাদান শোষণ করতে পারে। এ ছাড়াও রক্তে অক্সিজেন সরবরাহ, শরীর থেকে অপ্রয়োজনীয় পদার্থ বেরিয়ে যেতেও পানি সাহায্য করে। কিন্তু কিছু খাবার আছে যেগুলো খাওয়ার পর পানি পানের ব্যাপারে সাবধান হতে হবে। যেমন তরমুজ, বাঙ্গি, সফেদা, আখ ইত্যাদি।এর কারণ ব্যাখ্যা করে সুমি বলেন, এসব ফলে সাধারণত পানির পরিমাণ এমনিতেই বেশি থাকে, তাই ফলগুলো খাওয়ার পর পানি পান করলে পেট অতিরিক্ত ভরে যাবে; ভারি বোধ হবে, যা খুবই অস্বস্তিকর। এ ছাড়াও ফলে সুগার আর ইষ্ট থাকে যা পাকস্থলীর এসিডের ঘনত্ব কমিয়ে দেয় এবং এর ফলে ইষ্ট বা ব্যাকটেরিয়াগুলো বেঁচে থাকে এবং কার্বন-ডাই-অক্সাইড নির্গত করে পাকস্থলীর পিএইচ লেভেল ইমব্যাল্যান্স করে। এ কারণে পাকস্থলী এসিডিক হয়ে ওঠে।যেমন কলা খাওয়ার পর পানি, বিশেষ করে ঠান্ডা পানি পরিহার করা উচিত। বাদামে প্রচুর ফ্যাট রয়েছে তাই বাদাম খাওয়ার পরপর পানি পান করলে ফ্যাট খাদ্যনালীর গায়ে জমা হয়ে গলায় অস্বস্তি তৈরি করতে পারে। টক জাতীয় ফলগুলোতে সাইট্রিক এসিড থাকে। এ ধরনের ফল খাওয়ার পর পানি পান করা উচিত নয়। তাহলে এসিডিটি বা বদহজম হতে পারে। এমনকি অনেকেই দুধ পানের পর পানি পান করেন। এটা ঠিক নয়। কারণ দুধে যে প্রোটিন রয়েছে তার বিপাক প্রক্রিয়া এতে ব্যাহত হয়। ফলে এসিডিটির সমস্যা দেখা দেয়।খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে পানি পানের বিষয়ে সতর্ক করে এই পুষ্টিবিদ জানান, এতে হজম প্রক্রিয়া ব্যাহত হয়। ফলে নানাবিধ শারীরিক সমস্যা দেখা দিতে পারে যেমন পাকস্থলীর প্রদাহজনিত সমস্যা বদহজম, পেট ফাঁপা, পেট মোচড়ানো, বুক জ্বালাপোড়া ইত্যাদি। ফলে খাবার গ্রহণের অন্তত ২০ মিনিট পরে পানি পান করা শ্রেয়।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...