নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন
 প্রচ্ছদ   স্বাস্থ্য   ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন বস্ত্র ও পাটমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন বস্ত্র ও পাটমন্ত্রী
  স্বাস্থ্য || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৫ জুলাই, ২০২৩

নিজাম উদ্দিন আহমেদ -রূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জ উপজেলার তারাবো, কাঞ্চন, কায়েতপাড়া, ভুলতা, গোলাকান্দাইল, ভোলাবোসহ আশপাশের এলাকার ডেঙ্গু প্রতিরোধে মাসব্যপী জনসচেতনতা বৃদ্ধি ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়। গতকাল ১৫ জুলাই শনিবার তারাবো পৌরসভার রূপসী এলাকায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক মশক নিধনে ওষুধ ছিটিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, তারাবো পৌরসভার সচিব তাজুল ইসলাম,সহকারী প্রকৌশলী জাকির হোসেন, কাউন্সিলর আমির হোসেন, আক্তার হোসেন, আনোয়ার হোসেন, মাহাবুবুর রহমান জাকারিয়া,

লায়লা পারভীন, জোসনা বেগম,, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমায়েত হোসেন, আওয়ামীলীগ সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব ও ফিরোজ ভুইয়া প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক বলেন, ৩০টি লার্ভা মেশিন ও ১২ টি ফগার মেশিন দিয়ে মাসব্যপী ডেঙ্গু ও এডিস মশা নিধনে পর্যায়ক্রমে রূপগঞ্জের সকল এলাকায় ওষুধ ছিটানো হবে। পরে ডোবা, নালা ও মজা পুকুরে মশক নিধনে ওষুধ ছিটিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...