নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   স্বাস্থ্য   প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
স্বাস্থ্য সেবা / প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
  স্বাস্থ্য || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দরে ভলান্টিয়ারদের নিয়ে প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ জুন) বিকাল ৩টায় বন্দর উপজেলার স্টাডি কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলে  এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আয়াত এডুকেশন’র আয়োজনে‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্রকল্পের আওতায় বন্দর উপজেলার ভলান্টিয়ারদের কমিউনিটি ভিত্তিক প্যালিয়েটিভ কেয়ার কার্যক্রমের সাথে তাদের উদ্বুদ্ধ করতে এবং প্রকল্পের কল্যাণমূলক কাজে তাদের সম্পৃক্ত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। আয়াত এডুকেশনের প্রজেক্ট কো- অর্ডিনেটর সুমিত বণিক এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা মো. কবির হোসেন, লায়ন্স ক্লাব অফ ঢাকা-নারায়ণগঞ্জ সিটি’র ডিরেক্টর বাবু ছারোয়ার, স্টাডি কিন্ডার গার্ডেনের পরিচালক আ. জলিল ভুইয়া,

মমতাময় নারায়ণগঞ্জ প্রকল্পের ফিল্ড অফিসার মোঃ হাসান হাফিজুর রহমান, লিও ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির সভাপতি জাকারিয়া হোসেন, এ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার, কমিউনিটি মবিলাইজার ফাহিম হোসেন, অনন্যা রহমান, বিডি ক্লিন’ নারায়ণগঞ্জ সদর’র সমন্বয়ক শফিকুল ইসলাম, পূজা রাণী সরকার, প্রমুখ। সুমিত বণিক বলেন, ‘ভলান্টিয়াররা যেকোন সমাজের জন্য প্রাণ শক্তি। এই শক্তিকে আমাদের কাজে লাগাতে হবে। ভলান্টিয়াররা ঐক্যবদ্ধ হলে সমাজের যেকোন কল্যাণমূলক কাজে সফল হওয়া সম্ভব। ভলান্টিয়ারিংয়ের মাধ্যমে নতুন দক্ষতা শেখা এবং পুরনো দক্ষতা উন্নত করার সুযোগ পাওয়া যায়,

সেই সাথে অন্যদের সাহায্য করার মাধ্যমে জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাওয়া সম্ভব। পাশাপাশি আমরা ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্রকল্পের অধীনে বন্দর উপজেলায় একটি সহায়ক পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে কোন দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত অসহায় বা নিরাময় অযোগ্য রোগে আক্রান্ত অসুস্থ ব্যক্তি প্যালিয়েটিভ কেয়ারের সেবার সুযোগ থেকে বঞ্চিত হবে না। সেই আমাদের প্রত্যাশা ভলান্টিয়াররা যার যার অবস্থান থেকে রোগীদের পাশে থাকবে। উল্লেখ্য যে, তিন বছর মেয়াদি ‘মমতাময় নারায়ণগঞ্জ’ এই পাইলট প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবায় প্যালিয়েটিভ কেয়ারকে সংযুক্তিকরণ। নিরাময় অযোগ্য, জীবন সীমিত রোগে আক্রান্ত রোগীদের জীবনের প্রান্তিক সময়টুকু ভোগান্তি বিহীন, যন্ত্রনা বিহীন ও নিরাপদ করার লক্ষ্যে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা। সেইসাথে প্রকল্পটি আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের শারীরিক, মানসিক, সামাজিক ও আত্মিক কষ্টগুলো কমিয়ে জীবনের গুণগত মান উন্নয়ন করার লক্ষ্যে কাজ করছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...