নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ | ১১ই ফাল্গুন, ১৪৩২ বসন্তকাল | ৬ই রমজান, ১৪৪৭

শিরোনাম
  |   ভাষা মানুষের পারিবারিক ও ঐতিহাসিক পরিচয়ের অংশ – জেলা প্রশাসক   |   সাংবাদিক কাজী মোদাচ্ছের হোসেন সুলতান এর ১০ম মৃত্যুবার্ষিকী ২২ ফেব্রুয়ারি   |   ভাষা শহীদের স্মরনে শ্রদ্ধা জানালেন এমপি আবুল কালাম সহ উপজেলা প্রশাসন   |   ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ   |   ভুয়া র‍্যাব ও ডিবি পরিচয়ে অপরাধে জড়িত বাবুকে অস্ত্র সহ গ্রেপ্তার করেছে র‍্যাব – ১১   |   পবিত্র মাহে রমজানে ১২ নং ওয়ার্ডে শকুর উদ্যোগে ইফতারের খাদ্য সামগ্রী বিতরণ ‎   |   বন্দরে ২ সন্তানের জনক রোমান দেওয়ানের ঝুলান্ত লাশ উদ্ধার   |   দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী সিরাজুল মামুনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ   |   মানুষ নির্বাচনে সন্ত্রাস – চাঁদাবাজি, নারী বিদ্বেষের বিরুদ্ধে  রায় দিবেন – তারিকুল সুজন   |   নির্বাচিত হয়ে ১০০ দিনের ভেতর ৭ টি সমস্যার সমাধান করতে চাই – তারিকুল সুজন   |   হোসিয়ারী এসোসিয়েশনের সচিব সবদার হোসেন ইন্তেকালে বিভিন্ন মহলের শোক   |   স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে- দেলোয়ার প্রধান   |   মান্নানের সাথে ধানের শীষের প্রচারণায় আনিসুল ইসলাম সানি   |   উচ্চ শিক্ষায় শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে ইউরোপের সেরা ১০ স্কলারশিপ    |   তানজিলা নামের এক নারী নিখোঁজের সন্ধান চেয়ে ভাইয়ের আবেদন   |   স্মার্টফোন স্লো? মোবাইল ফোন ফাস্ট করার ৯টি উপায় জানুন    |   ডোবা থেকে উদ্ধার নিহত অজ্ঞাত যুবক কক্সবাজারের আরমান   |   গ্যাস্ট্রিকের প্রধান কারণ হলো পাকস্থলীতে অতিরিক্ত এসিড নিঃসরণ   |   ৯ দিন নিখোঁজ থাকার পর নিজ পার্লারে মিলল ইতির মরদেহ স্বামী আটক   |   মানুষ ধানের শীষকে যেভাবে ভালোবাসে ইনশাআল্লাহ বিজয়ী হব – আবুল কালাম
 প্রচ্ছদ   স্বাস্থ্য   ২৫ মে বিশ্ব থাইরয়েড দিবস, আক্রান্তদের চিকিৎকের পরামর্শ  
স্বাস্থ্য পরামর্শ / ২৫ মে বিশ্ব থাইরয়েড দিবস, আক্রান্তদের চিকিৎকের পরামর্শ  
  স্বাস্থ্য || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সারা বিশ্বে প্রতি বছর ২৫ মে বিশ্ব থাইরয়েড দিবস পালন করা হয়। হরমোনজনিত এই সমস্যা অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কিত রোগ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০০৯ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে। থাইরয়েডে আক্রান্তদের স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ।

ইন্ডিপেনডেন্ট অনলাইন পত্রিকা আইটিভিবিডিতে লিখেছেন স্বস্থ্য বিশেষজ্ঞ ফাতেমা তুজ জোহরা।
নারায়ণগঞ্জের খবরের পাঠকদের জন্য হুবহুব প্রতিবেদনটি তুলে ধরা হলো। থাইরয়েড একটি ছোট্ট গ্রন্থি, যা গলার সামনের দিকের উঁচু হাড়ের নিচে অবস্থিত। গ্রন্থিটি দেখতে প্রজাপতির মতো, যা ট্রাকিয়া বা শ্বাসনালিকে পেঁচিয়ে থাকে। যদিও এটি একটি ছোট গ্রন্থি, কিন্তু এর কার্যকারিতা ব্যাপক। এর গ্রন্থিটি ঠিকমতো কাজ না করলে অর্থাৎ কম হরমোন উৎপাদন করলে তাকে হাইপোথাইরয়েডিজম বলে। আবার স্বাভাবিক মাত্রার থেকে বেশি মাত্রায় কাজ করলে অর্থাৎ বেশি হরমোন উৎপাদন করলে তাকে হাইপারথাইরয়েডিজম বলা হয়।
থাইরয়েড গ্রন্থি মাধ্যমে থাইরক্সিন হরমোন ক্ষরিত হয়। এই  হরমোন  শরীরের বিপাক ক্রিয়া, অন্যান্য হরমোন ব্যালান্স, ওজন নিয়ন্ত্রণ, ভ্রূণের বিকাশ, মানসিক স্বাস্থ্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে সরাসরি যুক্ত। এছাড়াও শরীরের বৃদ্ধির হার ও বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতা ঠিক রাখতেও থাইরয়েড হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই বলা যায় মানব শরীরে ভ্রুণ অবস্থা থেকে আমৃত্যু থাইরয়েড হরমোনের প্রয়োজন অপরিহার্য।
বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে প্রায় ৫ কোটি মানুষের বিভিন্ন প্রকার থাইরয়েড সমস্যায় ভুগছেন। তবে থাইরয়েডে আক্রান্ত অর্ধেকেরও বেশি মানুষ জানেই না যে তারা এ সমস্যায় ভুগছে। এছাড়া পুরুষদের তুলনায় নারীরা চার-পাঁচগুণ বেশি আক্রান্ত হয় এই সমস্যায়। এই অবস্থায় থাইরয়েড চিহ্নিত করতে নবজাতক জন্মের পর দ্রুত থাইরয়েড পরীক্ষা বাধ্যতামূলক করা প্রয়োজন। তাছাড়া প্রাথমিক বা সাধারণ স্বাস্থ্য পরীক্ষায় যেভাবে ডায়াবেটিস পরীক্ষা করা হয় একইভাবে থাইরয়েড পরীক্ষা করাও জরুরি।
সঠিক ডায়েট ও খাদ্যাভ্যাস থাইরয়েড স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে হাইপোথাইরয়েডিজম ও হাইপারথাইরয়েডিজম উভয় ক্ষেত্রে  খাদ্যবিধি বা খাদ্য দিকনির্দেশনা ভিন্ন। তাই থাইরয়েড সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য ডায়েট পরিকল্পনা একজন ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী করাই উত্তম।
হাইপোথাইরয়েডিজমে (থাইরয়েড হরমোন কমে গেলে) খাদ্যব্যবস্থা:
১. আয়োডিন থাইরয়েড হরমোন তৈরিতে গুরুত্বপূর্ণ। প্রতিদিন আয়োডিনযুক্ত খাবার খেতে হবে যেমন আয়োডাইজড লবণ, সামুদ্রিক মাছ, সামুদ্রিক শৈবাল ইত্যাদি।
২. সেলেনিয়ামসমৃদ্ধ খাবার খেতে হবে যেমন বাদাম (বিশেষ করে ব্রাজিল নাট), ডিম, সূর্যমুখীর বীজ।
৩. জিঙ্কযুক্ত খাবার খাওয়া খুব জরুরি। যেমন মাংস, কুমড়ার বীজ, কিডনি বিন, দুধ।
৪. প্রতিদিন ফাইবার ও স্বাস্থ্যকর শর্করা জাতীয় খাবার গ্রহণ করতে হবে যেমন ওটস, বাদামি চাল, সবজি, ফলমূল।
৫. প্রতিদিন ডায়েটে প্রোটিনসমৃদ্ধ খাবার যেমন ডিম, মাছ, মুরগি, ডাল ইত্যাদি খাওয়া জরুরি।
৬. গোয়াইট্রোজেনযুক্ত কাঁচা সবজি (বাধাকপি, ফুলকপি, সয়াবিন, ব্রোকলি)  প্রচুর পরিমাণে কাঁচা খেলে থাইরয়েড হরমোন উৎপাদন কমিয়ে দিতে পারে। তবে রান্না করলে সমস্যা কমে যায়।
৭. অতিরিক্ত তেল, চিনি ও প্রসেসড খাবার ও অতিরিক্ত সয়া প্রোডাক্টস না খাওয়া ভালো।
হাইপারথাইরয়েডিজমে (থাইরয়েড হরমোন বেশি হলে) খাদ্য ব্যবস্থা:
১. ক্রুসিফেরাস সবজি: যেমন বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি–এরা থাইরয়েড হরমোন উৎপাদন কমাতে সাহায্য করতে পারে। তাই প্রতিদিন খাওয়া ভালো।
২. অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন বেরি, টমেটো, বিটরুট খাদ্য তালিকায় যোগ করতে হবে।
৩. ক্যালসিয়াম ও ভিটামিন D সমৃদ্ধ খাবার খেতে হবে। হাইপারথাইরয়েডিজমে হাড় দুর্বল হওয়ার ঝুঁকি থাকে তাই পর্যাপ্ত পরিমানে দুধ, দই, ডিমের কুসুম খাওয়া উচিত এবং প্রতিদিন ২০ মিনিট সূর্যের আলো শরীরে লাগানোর ব্যবস্থা করতে হবে।
৪. প্রোটিন ও ফাইবারসমৃদ্ধ খাবার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা উচিত।
৫. আয়োডিনসমৃদ্ধ খাবার কম খাওয়া ভালো কারণ অতিরিক্ত আয়োডিন হরমোন উৎপাদন বাড়িয়ে দিতে পারে।
৬.ক্যাফেইন যুক্ত খাবার যেমন অতিরিক্ত চা, কফি, এনার্জি ড্রিঙ্কস ইত্যাদি উদ্বিগ্নতা বাড়াতে পারে না খাওয়া ভালো।
৭. অতিরিক্ত মসলাযুক্ত খাবার ও ফাস্টফুড না খাওয়া ভালো।
সঠিক ডায়েট, নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতা যে কাউকেই একটি সুস্থ ও স্বাভাবিক জীবনধারা বজায় রাখতে সাহায্য করে। আর থাইরয়ের রোগীর ক্ষেত্রে যথাসময়ে ওষুধ গ্রহণ করার পাশাপাশি সাধারণ স্বাস্থ্যকর অভ্যাস যেমন পর্যাপ্ত ঘুম, সঠিক সময়ে ঘুমানো, নিয়মিত ব্যায়াম করা, প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা, স্ট্রেস কমানোর চেষ্টা করা জরুরি।
লেখক: ফাতেমা তুজ জোহরা
নিউট্রিশন অফিসার, ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...