নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   শীর্ষ খবর   জাপানচুক্তি নারায়নগঞ্জ নারুতো নগরবাসীর বন্ধুত্বের নতুন দিগন্তের সূচনা-মেয়র আইভী
জাপানচুক্তি নারায়নগঞ্জ নারুতো নগরবাসীর বন্ধুত্বের নতুন দিগন্তের সূচনা-মেয়র আইভী
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৯ মার্চ, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ জাপানের নারুতো নগরীর মেয়র মিচিহিকো ইজুমি এর আমন্ত্রনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র নেতৃত্বে একটি প্রতিনিধি দল নারুতো নগরী সফর করছে ।
২০২০ সালে নারুতো নগরীর সাথে নারায়নগঞ্জ নগরীর একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় । তারই ধারাবাহিকতায় আজ নারুতো নগরের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয় । এই চুক্তির মাধ্যমে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের সাথে নারুতো সিটির সম্পর্কের নতুন মোড়ক উন্মোচিত হল । এই চুক্তির উদ্দেশ্য হচ্ছে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার ভিত্তিতে উভয় নগরীর সমৃদ্ধি অর্জন করা । এছাড়াও এই চুক্তি উভয় নগরের জন্য সাংস্কৃতিক , অর্থনৈতিক , শিক্ষা এবং মানবসম্পদ বিনিময়ের মাধ্যমে একে অপরের কাছাকাছি আসতে এবং সমৃদ্ধি অর্জন করতে সহায়তা করবে । এই চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা : সেলিনা হায়াৎ আইভী , নারুতো নগরের মেয়র যিচিহিকো ইজুমি , টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার শেখ ফরিদ , Kaikom গ্রুপের চেয়ারম্যান অঞ্জন দাশ , Maruhisa গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কিমিনবু হিরাইশি , নগর পরিকল্পনাবিদ মো : মঈনুল ইসলাম সহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ । সকালে নারুতো সিটি হলে দ্বিপাক্ষিক বৈঠকে চুক্তি পরবর্তী কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় । নারায়নগঞ্জের মেয়র জাপানিজ ভাষা কেন্দ্র এবং নারুতো ফ্রেন্ডশিপ শপ খোলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই উদ্যোগকে আরো বেগবান করার জন্য সর্বাত্মক প্রচেষ্টার অঙ্গীকার ব্যক্ত করেন ।
দুপুরে প্রতিনিধি দল Naruto University of Education পরিদর্শন করেন । পরবর্তীতে বিকালে চুক্তিটি স্বাক্ষরিত হয় । এরপর নারুতো মেয়রের আমন্ত্রণে নৈশভোজে যোগদান করেন এবং উপহার বিনিময় করেন ।
নারায়ণগঞ্জ নগরীর মেয়র , জাপানিজ ভাষায় অনুদিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এবং নারায়নগঞ্জ নগরীর ঐতিহ্যের অংশ পাটের তৈরি ব্যাগ উপহার দেন । অন্যদিকে নারুতো নগরের মেয়র Japanese Tapestry উপহার দেন । মেয়র ডা : সেলিনা হায়াৎ আইভী এই চুক্তিকে নারায়নগঞ্জ এবং নারুতো নগরবাসীর জন্য বন্ধুত্বের এক নতুন দিগন্তের সূচনা বলে অভিহিত করেন । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...