নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জাতীয়   ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার প্রথম আলোর সাংবাদিক জামিনে মুক্ত
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার প্রথম আলোর সাংবাদিক জামিনে মুক্ত
  জাতীয় || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হওয়া প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক ।
সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেরানীগঞ্জ কারাগার থেকে তিনি মুক্তি পান।
বিষয়টি নিশ্চিত করেছেন শামসুজ্জামানের মামাতো ভাই ফারুক হোসেন।
গত ২৯ মার্চ রাতে রমনা থানায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান ও ক্যামেরাম্যানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি করে মামলা করেন আইনজীবী আবদুল মালেক। মামলায় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগ আনেন বাদী আব্দুল মালেক।
মামলা দায়েরের পর শামসুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। ৩০ মার্চ জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। রোববার প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান।
২৬ মার্চ প্রথম আলো অনলাইনের একটি প্রতিবেদন ফেসবুকে প্রকাশের সময় দিনমজুর জাকির হোসেনের উদ্ধৃতি দিয়ে একটি ‘ফটোকার্ড’ তৈরি করা হয়। সেখানে উদ্ধৃতিদাতা হিসেবে দিনমজুর জাকির হোসেনের নাম থাকলেও ছবি দেওয়া হয় একটি শিশুর। পোস্ট দেওয়ার পর অসংগতি নজরে আসে এবং দ্রুত তা প্রত্যাহার করা হয়। পাশাপাশি প্রতিবেদন সংশোধন করে সংশোধনীর বিষয়টি উল্লেখসহ পরে আবার অনলাইনে প্রকাশ করা হয়। এ ঘটনার জেরে গত মঙ্গলবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটে শামসুজ্জামান শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সৈয়দ মো. গোলাম কিবরিয়া নামের এক ব্যক্তি।
আজকে জামিনে মুক্তি পেয়েছি। মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। এখন ভালো লাগছে। অফিস থেকে শুরু করে সাংবাদিক সমাজ, দেশের মানুষ, যারা বাইরে ছিল, ক্যাম্পাসের ছোট ভাই, বাইরের সব মানুষ পাশে ছিলেন- সেটা আমাকে শক্তি, সাহস, আনন্দ দিয়েছে। সারা বাংলাদেশের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ কারণ তারা আমার পাশে ছিলেন। আমার ভয়েসটা বাইরে থেকে মানুষের মধ্যে পেয়েছি। মানুষই বলেছে। তাদের বলার কারণেই বিষয়টি পরিষ্কার হয়েছে। তার কারণেই মুক্তি পেয়েছি। সবার প্রতি আমি কৃতজ্ঞ।
সবাই আন্তরিক ছিলেন। সবাই খুব পজিটিভলি সমস্যাগুলো হ্যান্ডেল করেছেন। সিআইডি অফিস থেকে শুরু করে কারাগার পর্যন্ত প্রত্যেকটা জায়গায় খুব ইতিবাচক মনোভাব পেয়েছি। তারা খোঁজখবর নিয়েছেন। আমার কোনও সমস্যা বা প্রয়োজন আছে কি না। আমি তাদের প্রতিও কৃতজ্ঞ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...