নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   শীর্ষ খবর   বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডা. মেহেবুবা সাঈদের অপসারন দাবিতে মানববন্ধন
বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডা. মেহেবুবা সাঈদের অপসারন দাবিতে মানববন্ধন
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

বন্দর প্রতিনিধি: বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডা. মেহেবুবা সাঈদের অপসারন দাবিতে মানববন্ধন করে নার্স ও কার্মচারী ও ভ‚ক্তভোগী সাধারন জনগন। ১৩ এপ্রিল (বৃহস্পতিবার) বেলা ১২ টায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের নেতা হুমাউন কবির মৃধা, ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মাহবুর রহমান কমল, আংগুর, আওয়ামীলীগ নেতা গোলাম সারুয়ার সবুজ, যুবলীগ নেতা ডালিম হায়দার, ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জনি, ডা. রোকেয়া ও নার্স ফৌজিয়া। এসময় বক্তারা বলেন, আপনি ডা. মেহেবুবা সাঈদ ভুলে গেছেন কোন এলাকায় আপনি অনিয়ম ও দুনীতির করছেন যে এলাকায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম সেলিম ওসমান আছে, যে এলাকায় বন্দর উপজেলার চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এম এ রশিদ আছে। আপনি তাদের নাকের ডগায় বসে বসে দুনীতি ও অনিয়ম করবেন তারা কিছুই বোঝতে পারবে না, তারা সব বুঝতে পারে তারা আপনাকে ছাড় দিচ্ছে, তবে একটা কথা মনে রাখবেন তার ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়না। আপনার বিরুদ্ধে অভিযোগের পাহাড় যা আর মেনে নেওয়ার মত নয়। আপনি ডাক্তারদের সাথে খারাপ ব্যবহার করবেন, আপনি নার্স কর্মচারীদের বেতন আটকে রাখবেন, আপনি সেভা নিতে আসা সাধারন জনগনের সাথে খারার ব্যবহার করবেন, আপনি দুনীতি ও অনিয়ম করবেন, আপনিকি মগের মুল্লুক পেয়েছেন এই বন্দরে আপনি আর এসব করতে পারবেন না।

এব্যাপারে বন্দর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম কুদরত এ খুদা বলেন, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিষটি নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অবগত আছে, এবিষয়ে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...