নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   আড়াইহাজারের দুটি পৌরসভার নৌকার মনোনীত সুন্দর আলী, হালিম সিকদার
আড়াইহাজারের দুটি পৌরসভার নৌকার মনোনীত সুন্দর আলী, হালিম সিকদার
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
শাহজাহান কবির – আড়াইহাজার প্রতিনিধি: 
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুটি পৌরসভার নোৗকার প্রার্থী মনোনীত হয়েছেন। বাংলাদেশ আওয়ামীলীগ মনোনয়ন বোর্ড শনিবার বিকেলে আড়্ইাহাজার পৌরসভার জন্য বর্তামান মেয়র আলহাজ্ব মোঃ সুন্দর আলীকে এবং গোপালদী পৌরসভার জন্য বর্তমান মেয়র আলহাজ্ব আঃ হালিম সিকদারকে আগামী নির্বাচনে নৌকার  প্রার্থী মনোনীত হয়েছেন।
মনোনীত প্রার্থীদের নিজস্ব সূত্র বিষয়টি নিশ্চিৎ করেছেন।
আড়াইহাজার পৌরসভার জন্য মনোনয়ন প্রার্থী ছিলেন ৬ জন। এরা হলেন, বর্তমান মেয়র নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ সুন্দর আলী, সাবেক মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান, থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক জুয়েল, পৌর আওয়ামীলীগের সভাপতি মেহের আলী মোল্লা, থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুনুর রশিদ এবং থানা আওয়ামী যুবলীগের সহ সভাপতি ইকবাল হোসেন মোল্লা।
অপর দিকে গোপালদী পৌরসভার জন্য আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন, বর্তমান মেয়র আলহাজ্ব আঃ হালিম সিকদার, এশিয়ান টিভির বার্তা প্রধান বেলাল আহাম্মেদ, মনির হোসেন, ক্যাপ্টেন (অঃ)  মুনসুর আহাম্মেদ, বীর মুক্তিযোদ্ধা হাসেম এবং যুবলীগ নেতা তানভীর আহাম্মেদ।
আড়াইহাজার পৌরসভার জন্য আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রাথর্ীি আলহাজ্ব মোঃ সুন্দর আলী তার প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে এ প্রতিনিধিকে বলেন, আ্ল্লাহর অশেষ রহমতে মনোনয়ন বোর্ড আমাকে মনোনীত করেছে। আমি বিগত ৫ বছর মেয়র থাকা কালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবুর পরামর্শ ক্রমে জনসেবা ও আমার দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পেরেছি বলে আমি মনে করি। আশা করি জনগণ আবারো আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন।
প্রসঙ্গত, আড়াইহাজার পৌরসভায় আগামী ১২ জুন এবং গোপালদী পৌরসভায় আগামী ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...