নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   সারাবাংলা   মুন্সীগঞ্জে হজার বছরের প্রাচীন কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার 
মুন্সীগঞ্জে হজার বছরের প্রাচীন কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার 
  সারাবাংলা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ মুন্সিগঞ্জে  হাজার বছরের প্রাচীন কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।  মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের বলুই গ্রাম থেকে একটি প্রাচীন মূর্তি পাওয়া গেছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে রাস্তা নির্মাণের কাজে নিয়োজিত শ্রমিকরা মূর্তিটি উদ্ধার করে। শ্রমিকরা আব্দুল হক শেখের কৃষি জমি থেকে কবরস্থানের জন্য ভেকু দিয়ে মাটি কেটে রাস্তা নির্মাণের কাজ করতে গেলে মূর্তিটির একটি অংশ দেখতে পায়।
পরে শ্রমিকরা ঘটনাটি স্থানীয় এলাকাবাসীকে জানালে আউটশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেকান্দার বেপারী এসে মূর্তিটি বুঝে নেয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষে ঘটনাস্থল থেকে মূর্তিটির আরো একটি অংশ সংগ্রহ করে জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি বিভাগে জমা দেন সহকারী কমিশনার ভূমি রেজোয়ানা আফরিন।
জেলা প্রশাসনের পক্ষে রাত ১০.৪০ মিনিটে ট্রেজারার অফিসার আহমেদ মুফাসের মূর্তিটি বুঝে নেন। প্রাথমিক নিরীক্ষার পরে জানা যায় মূর্তিটি ৫৫ ইঞ্চি দৈর্ঘ্য ও ২৪ ইঞ্চি প্রস্থ।
স্থানীয়রা ধারণা করছেন এটি হাজার বছরের প্রাচীন নিদর্শন কষ্টিপাথরের মূতি । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...