নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জাতীয়   গভীর সমুদ্রে  আটকে পড়া ১৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড
গভীর সমুদ্রে  আটকে পড়া ১৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড
  জাতীয় || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ টলার বিকল হয়ে গভীর সমুদ্রে  আটকে পড়রা ১৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। সাতদিন আটকে থাকার পর শনিবার ২৯ এপ্রিল সকালে কক্সবাজার সমূদ্র উপকূল থেকে ১৯ জেলেকে জীবিত সহ ট্রলারটি উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের এক সংবাদ সম্মেলনে জানানো হয়,
২৩ এপ্রিল ২০২৩ এফ ভি সজীব-১ নামক একটি ফিশিং ট্রলার ভোলা জেলার মনপুরা এলাকা হতে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে।
একপর্যায়ে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি নিয়ন্ত্রনহীন ভাবে গভীর সমুদ্রে ভাসতে থাকে। ২৮ এপ্রিল বিকল হয়ে যাওয়া মাছ ধরার ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে প্রশাসনকে অবগত করে। এসময় গভীর সমূদ্রে নিজেদের অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারেনি জেলেরা। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও কোস্ট গার্ডের নিয়মিত টহল কার্য অপারেশন সমুদ্র প্রহরায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী এর অধিনায়ক ক্যাপ্টেন জুবায়ের শাহীন, (এনডি), পিএসসি, বিএন এর নেতৃত্বে তৎক্ষনাৎ সমূদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন শনিবার ২৯ এপ্রিল আনুমানিক ১১ টা ৩০ মিনিটে কক্সবাজার সমূদ্র উপকূল থেকে ২২.৫ নটিকাল মাইল ডাউনে গভীর সমুদ্রে থেকে ফিশিং বোটসহ ১৯ জন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে, প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়। অতঃপর জাহাজ কর্তৃক জেলে সহ বোটটিকে কক্সবাজার উপকূলে ফিরিয়ে আনা হয়।
ফিশিং বোটটি উদ্ধারের পর ফিশিং বোটের মালিকপক্ষের সাথে যোগাযোগ করা হয় এবং জেলেদের মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...