নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   সাম্য, ন্যয় বিচার ও মানবিক মর্যাদা বাস্তবায়ন হবে – শায়েখে চরমোনাই
সাম্য, ন্যয় বিচার ও মানবিক মর্যাদা বাস্তবায়ন হবে – শায়েখে চরমোনাই
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১ মে, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদপ্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, শায়েখে চরমোনাই বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার মূল স্থপতি ছিল সাম্য, ন্যায় বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা। অথচ গণতন্ত্র প্রতিষ্ঠা, ধর্ম নিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ ইত্যাদির নামে আমাদের ভুল মেসেজ দেয়া হচ্ছে।

অপপ্রচার চালানো হচ্ছে ইসলাম আসলে মানুষ অশান্তিতে থাকবে, মন্দির গির্জা ধ্বংস করা হবে। না, ইসলাম মানেই শান্তি। ইসলাম প্রতিষ্ঠা হলে সকলে শান্তিতে থাকবে এটাই বাস্তব। নামাযে ধনী-গরিব, শিক্ষিত-অশিক্ষিত, বিচারক-আসামী সকলকে এক-কাতারে শামিল করে সাম্যের দৃষ্টান্ত স্থাপন করে। বাদশার ছেলেও অপরাধী হলে তার শাস্তি পেতে হয়, সেটা ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রা. তাঁর ছেলের উপর প্রতিষ্ঠা করে সমগ্র বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে গেছেন। নবীজী সা. ও খোলাফায়ে রাশেদার যুগে গোলাম-বাদশা, রাজা-প্রজা সকলের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ছিল সমান, মানবিক মর্যাদার দিক থেকে ছিল অনন্য। সুতরাং ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হলে সাম্য, ন্যায় বিচার ও মানবিক মর্যাদার সর্বোচ্চ বাস্তবায়ন হবে, ইনশাআল্লাহ।

আজ সোমবার ১ মে ২০২৩ বিকাল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেক্রেটারি সুলতান মাহমুদের সঞ্চালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাও. হাবিবুল্লাহ হাবিব, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহা. রবিউল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহা. মেহেদী হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মোঃ বিল্লাল হোসেন, শহর শাখার সভাপতি, মুহা. আঃ সোবহান সহ থানা ও ওয়ার্ডের তৃণমূল নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...