নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   সাংবাদিক মাসুদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানায় এনটিজেএ’র নিন্দা প্রতিবাদ
সাংবাদিক মাসুদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানায় এনটিজেএ’র নিন্দা প্রতিবাদ
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৩ মে, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সোজাসাপটা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু সাউদ মাসুদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিসিয়েশন। অবিলম্বে নারায়ণগঞ্জের সিনিয়ির সাংবাদিক আবু সাউদ মাসুদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী কালো আইন বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,
নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আনিসুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক শওকত আলী সৈকত শনিবার (১৩ মে) এক বিবৃতিতে বলেন, সাংবাদিক আবু সাউদ মাসুদ নারায়ণগঞ্জের একজন সিনিয়র সাংবাদিক। নিজের পত্রিকা ছাড়াও তিনি দীর্ঘ দুই দশক ধরে বিভিন্ন জাতীয় পত্রিকায় অত্যন্ত সুনামের সাথে সাংবাদিকতা করছেন। তিনি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য পদেও আছেন।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিনি হয়রানির শিকার হচ্ছেন এবং তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়েছে এটা অত্যন্ত দু:খজনক ঘটনা। আমরা এ ঘটনা মেনে নিতে পারছি না।  বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সমালোচনার পরেও এর অপব্যবহার এখনও বন্ধ হচ্ছে না। যেখানে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার কথা, সেখানে সাংবাদিকদের উপর এই আইন প্রয়োগ করা হচ্ছে। যা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি দাবি করেন নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিসিয়েশনের নেতৃুবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...