নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   মহানগর   জাপা নেতা হাজী সুমন প্রধানের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা
জাপা নেতা হাজী সুমন প্রধানের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৫ মে, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  বন্দরে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে জমির ওয়ারিশগনকে পিটিয়ে নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৬নং আমলী আদালতের নির্দেশে থানায় মামলা দায়ের হয়েছে। গত রোববার (১৪ মে) ভূক্তভোগী ওয়ারিশ মোস্তাক আহম্মেদ ভূলু বাদী হয়ে কলাগাছিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি হাজী সুমন প্রধানসহ আরো ৩/৪ জনকে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।
এর আগে গত ৩০ এপ্রিল দুপুর আড়াইটায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের তরতরিয়া মৌজা এলাকায় ওই চাঁদাদাবি ঘটনাটি ঘটে।  যার মামলা নং- ৩২(৫)২৩ ধারা- ৩২৩/৩৭৯/ ৩৮৫/ ৫০৬ পেনাল কোড-১৮৬০। মামলার এজাহার সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঘারমোড়া সরদার বাড়ি এলাকার মৃত শফি উদ্দিন সরদারের ছেলে মোস্তাক আহাম্মেদ ভুলু ও তার অন্যান্য ওয়ারিশগন তরতরিয়া মৌজার আর.এস.২২৪ দাগে ৪৫ শতাংশ সম্পত্তি মালিক ও দখলদার নিয়ত হইয়া নিজেদের নামে আর.এস. মোতাবেকনামজারী জমাভাগ করাইয়া সরকারকেখাজনাদি পরিশোধ করে শান্তিপূর্ন ভাবে ভোগ দখল করে আসছে। বর্তমানে উক্ত সম্পত্তি ভরাট করার জন্য ওয়ারিশ মোস্তাক আহাম্মেদ ভুলু ভেকু লাগিয়ে চারদিকে পাড় বাধিয়া মাটি ভরাটের কাজ শুরু করে। এ ঘটনায় গত ৩০ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিটে একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বুরুন্দী এলাকার মোস্তফা মিয়ার ছেলে ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতিপ হাজী সুমন প্রধানসহ অজ্ঞাত নামা ৩/৪ জন সন্ত্রাসী উল্লেখিত সম্পত্তি ওয়ারিশ মোস্তাক আহাম্মেদ ভুলু নিকট ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।
ওই মোস্তাক আহাম্মেদ চাঁদা দিতে অপরগতা প্রকাশ করলে ওই সময় উল্লেখিত চাঁদাবাজ হাজী সুমন প্রধানসহ অজ্ঞাত নামা ৩/৪ জন  চাঁদাবাজ  ক্ষিপ্ত হয়ে মোস্তাক আহাম্মেদ  ভুলকে বেদম ভাবে পিটিয়ে নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় উল্লেখিত ওয়ারিশ মোস্তাক আহাম্মেদ ভুলু বন্দর থানায় মামলা করতে গেলে বন্দর থানা পুলিশ থানায় মামলা না নিয়ে ভূক্তভোগীকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। পরে বিজ্ঞ আদালতে নির্দেশে গত রোববার  জাপানেতা হাজী সুমন প্রধানের বিরুদ্ধে বন্দর থানায় এ মামলা দায়ের করা হয় । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...