নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   শীর্ষ খবর   মানুষের কল্যাণে প্রশাসন সাংবাদিক একত্রে কাজ করে – ইউএনও
মানুষের কল্যাণে প্রশাসন সাংবাদিক একত্রে কাজ করে – ইউএনও
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  বন্দর উপজেলা প্রশাসনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বন্দর প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৮মে) দুপুরে বন্দর উপজেলা পরিষদের অডিটরিয়ামে নব-নির্বাচিত প্রেসক্লাব নেতৃবৃন্দ এ শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় কালে বন্দর উপজেলা পরিষদের সুযোগ্য নির্বাহী কর্মকর্তা বি.এম. কুদরত এ খুদা বলেন, আমার প্রতিটি কাজে সহযোগিতা ও আন্তরিকতা থাকে।
বন্দরে যোগদানের পর বাল্যবিবাহ নিয়ে প্রতিটি শুক্রবার ফোন পেতাম আর বন্ধ করতাম। এরপর বন্দর উপজেলার সকল কাজী নিয়ে একটি সভা মাধ্যমে তাদের কঠোর পদক্ষেপ নিলে তারা এখন বাল্যবিবাহ থেকে বিরত রয়েছে। এরই মধ্যে সাত মাসে কোন বাল্যবিবাহ খবর পায়নি।
মানুষের স্বার্থে আমরা প্রশাসন ও সাংবাদিক সমাজ একত্রে কাজ করি। ভালো যে কোন প্রস্তাব আসলে কাউকে ফিরে দেই না। অন্যর জমি কেটে বালু উত্তোলন করা বন্ধ করেছি। তারপর গণমাধ্যমে সহযোগিতা অনেক বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আপনাদের লিখনী মাধ্যমে আমাদের প্রশাসনের কার্যক্রম আরো গতিশীল রূপ নেয়। যোগদানের পর থেকে নিজের উপজেলা মত সাজিয়ে তোলা চেস্টা করে যাচ্ছি। আপনারা জানেন, সরকার যে কোন সময় আমাকে আরেক স্থানে দিতে পারে। বন্দর উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকতা হিসেবে আমার প্রথম ইউএনও হওয়া দায়িত্ব পালন করে যাচ্ছি। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়, গাজীপুর সহ বিভিন্ন জেলায় এনডিসি ও এসিল্যান্ডে দায়িত্ব পালন করে ছিলাম। আমার প্রথম প্রশাসনের দায়িত্ব ছিল রাঙামাটি। ইউএনও যোগদান থেকে বন্দর প্রেসক্লাবের সব সময় পাশে ছিলাম আগামীতে সর্বত্রভাবে চেষ্টা করবো আশা রাখি।
শুভেচ্ছা বিনিময় কালে  উপস্থিত ছিলেন, নবনির্বাচিত সহ-সভাপতি মেহেবুব মিয়া, মোঃ মামুন মিয়া, সহ-সাধারন সাধারণ সম্পাদক জি এম সুমন, অর্থ সম্পাদক মেহেদী হাসান সজীব, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, প্রচার সম্পাদক শাহজামাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হৃদয় হোসেন জয়, নির্বাহী সদস্য ইমরান মৃধা ও দিন ইসলাম দিপু। এতে আরো উপস্থিত ছিলেন, বন্দর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সরদার মোঃ আলীম, সহ-সভাপতি কবির হোসেন, প্রাথমিক সদস্য সবুজ মাহমুদ, ইকবাল হোসেন, মহিদ রানা লতিফ, মামুনুর রশিদ মামুন ও মেহেদী হাসান মুন্না।
বন্দর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোবারক হোসেন কমল খান বলেন, বন্দর প্রেসক্লাবের সকল সদস্যরা স্থানীয় ও জাতীয় পত্রিকায় কর্মরত। এই প্রেসক্লাবের কোন ফেসবুক সাংবাদিক বা নিজের অনলাইনের কোন সাংবাদিক নেই। প্রশাসনের প্রতি আহবান থাকবে, কোন ভুইফোড় উপজেলা বা বন্দর নামে সাংবাদিক সংগঠন থেকে বিরত থাকুন। তারা কোন স্থান থেকে এসেছে বা আসছে আপনারা জেনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। বন্দর প্রেসক্লাব সব সময় উপজেলা প্রশাসনের পাশে আছে ভবিষ্যতে থাকবে।
মহামারি করোনা সময়ও উপজেলা প্রশাসনের সকল কর্মকান্ডে বন্দর প্রেসক্লাবের সদস্যরা ছিলো পাশে।
বন্দর প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী বলেন, সাংবাদিক নামধারী অনেক বড় বড় বাটপার সৃষ্টি হয়েছে। প্রশাসনের অনেক কর্মকর্তাদের জিম্মি করে তাদের কাছ থেকে উৎকোচ দাবিও করে। প্রশাসনের প্রধান কর্মকর্তা হিসেবে আপনার কাছে আমাদের দাবি, বন্দর প্রেসক্লাবের সাথে কোন সংগঠনকে জোড়া দিবেন না। বন্দর প্রেসক্লাব আজ দেখতে দেখতে ৩০বছর হয়েছে। আজ প্রশাসনের কাছ থেকে সুবিধা নিয়ে ভুইফোড় সংগঠন সৃষ্টি হয়েছে, তাদের কাছ থেকে আপনারা সাবধান হোন । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...