নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   রাজনীতি   গাড়ি নিয়ে ফেরিতে করে আলীরটেক যেতে চাই – সেলিম ওসমান এমপি
গাড়ি নিয়ে ফেরিতে করে আলীরটেক যেতে চাই – সেলিম ওসমান এমপি
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২০ মে, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, আলীরটেক ইউনিয়নে খুব দ্রুতই ফেরির ব্যবস্থা করা হবে। আগে নৌকা- কোষা করে আলীরটেক ইউনিয়নের মানুষ নদী পারাপার হতো। আপনাদের ফেরীর চাহিদা কত বড় বিশাল মানুষের উপস্থিতি প্রমান করে। এর আগে রোড’স এন্ড হাইওয়ের সাথে বসেছিলাম তারা বলেছিল রমজানের আগে ফেরী চালু হবে কিন্তু চালু হয়নি। লজ্জায় আমি এলাকায় আসিনি।অতিদ্রুত সময়ের মধ্যে ফেরী চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করে আরো বলেন, ফেরী চালুর সব ব্যবস্থা সম্পর্ন একটি মাত্র সমস্যা আজকের পর ঠিক হয়ে যাবে।

শনিবার (২০ মে) সকালে ডিক্রীরচর ঘাট সংলগ্ন বালুর মাঠে ডিক্রীরচর ফেরি চালুর নির্মান কাজ পরিদর্শনের পূর্বে এলাকাবাসীর উদ্যোশ্য প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সেলিম ওসমান আরও বলেন, রোদ- বৃষ্টি – কুয়াশা পার হয়ে আলীরটেকের ৩০ হাজার মানুষ শহরে যায়। ছেলে মেয়েরা শিক্ষিত হতে পারছেনা। প্রত্যেক পরিবারে উন্নয়ন করতে চাই।নিজস্ব অর্থায়নে কাজ করলে দেরী হয়না। আমি ৩০০ কোটি টাকার উন্নয়ন করেছি।সেলিম ওসমান এমপি আরো বলেন,জাতির জনক বঙ্গবন্ধুর আর্দশ বাস্তবায়ন করতে হবে।আলীরটেকে ফেরী নিয়ে কোন বিভেদ সৃষ্টি হয়নি।সবাই ফেরী চান।সরকার চাচ্ছে প্রত্যেকটি এলাকায় উন্নয়ন হোক।শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে তরুন প্রজন্ম উন্নত হবে।


আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক,মহাসড়ক ও পরিবহন বিভাগের যুগ্ম সচিব সুলতানা ইয়াসমিন,সড়ক ও জনপথ বিভাগ নারায়নগঞ্জের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস, উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিজুল হক খান,সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী সামসুন নাহার সহ আরো উপস্থিত ছিলেন আইডিয়াল ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, সমাজসেবক আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন, আব্দুল কাদির মূর্ধা,জাতীয় পার্টি নেতা আব্দুল কাদির জাহাঙ্গীর ভান্ডারী, আব্দুল গফুর রাজা,আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য মোকতার হোসেন, শাহীন রাজু,জাকির হোসেন,রওশন আলী,ফিরোজ মিয়া,সদর থানা যুবলীগের যুগ্ম সম্পাদক মোঃ ওমর ফারুক,মোঃ দিদার হোসেন,শফিকুল ইসলাম বিপ্লব প্রমুখ।ডিএফডিপি’র যুগ্ম সচিব সুলতানা ফেরদৌস বলেন, ফেরি ঘাটের প্রয়োজনীয়তা আপনাদের উপস্থিতি প্রমান করে। নাসিম ওসমান এমপির নামে সেতু হয়েছে। পদ্মা সেতু আত্ন মর্যাদার প্রতীক। ফেরির জন্য দেখতে হবে ইকোনমিক বায়োবল কিনা। রাস্তা যানবাহন চলাচলের উপযোগী করতে হবে।পরে আলীরটেকের বিভিন্ন রাস্তা পরিদর্শন করেন অতিথি বৃন্দ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...