নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২২ মে, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারা দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীগ ও অঙ্গসংগঠন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। আজ সোমবার দুপুরে জেলা আওয়ামীলীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিন করে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে প্রতিবাদ সমাবেশ করা হয়।

এসময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক ভি পি আবুল হাসনাত মোঃ বাদলের সভাপতিত্বে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ প্রকাশ্য জনসভায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে। এর প্রতিবাদে নানা কর্মসূচীতে আজ সারা উত্তাল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন সময় হত্যার চেষ্টা চালানো হয়েছে। ১৫ বারের মতো বঙ্গবন্ধুকন্যার ওপর চালানো হয়েছে সশস্ত্র হামলা। এবার রাজশাহীর বিএনপি নেতা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। বক্তারা দাবি জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা বিএনপি নেতাআবু সাইদ চাঁদকে দ্রুত গ্রেফতার করে উপযুক্ত বিচার দাবি করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...