নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   রাজনীতি   ১০ দফা দাবীতে বন্দরে বিএনপি’র পদযাত্রা কর্মসূচী পালন বিশাল শোডাউন
১০ দফা দাবীতে বন্দরে বিএনপি’র পদযাত্রা কর্মসূচী পালন বিশাল শোডাউন
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৮ মে, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ ১০ দফা দাবীতে কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচীতে বন্দরে মহানগর বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে । নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র নেতৃত্বে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল শোডাউনে অংশ নেয়। উচ্চ আদালতের নির্দেশনা অধিনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্য মূল্যের উর্দ্ধগতি, বিদ্যুতের লোড শেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবীতে কেন্দ্র এ পদযাত্রা কর্মসূচী ঘোষনা করে।

এসময় পদযাত্রায় মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ফেস্টুন- ব্যানারে সুসজ্জিত হয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি চাই এবং সরকারের পদত্যাগ ও গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোসহ ১০দফা দাবিতে শ্লোগান দেন। রবিবার (২৮ মে) বিকেল তিনটায় বন্দরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এই পদযাত্রা কর্মসূচি শুরু করে মহানগর বিএনপি। পদযাত্রাটি বন্দর বাজার দিয়ে সিরাজউদ্দৌলা ক্লাব হয়ে খানবাড়ির মোড় দিয়ে একরামপুর হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কবিলের মোড় এসে সমাপ্ত হয়। এদিকে কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচিকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন সুসজ্জিত হয়ে খালেদা জিয়ার মুক্তি চাই শ্লোগানে শ্লোগানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বন্দর শহীদ মিনারে এসে জড়ো হতে থাকে।নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র সঞ্চালনায় পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. আনোয়ার প্রধান, মাহমুদুর রহমান, হাবিবুর রহমান দুলাল, বরকত উল্লাহ, হাবিবুর রহমান দুলাল, শাহিন আহমেদ, কামরুল হাসান চুন্নু সাউদ, মাকিত মোস্তাকিম শিপলু, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদ, বন্দর থানা বিএনপি’র আহ্বায়ক নুর মোহাম্মদ পনেছ, সদস্য সচিব নাজমুল হক রানা,

বন্দর উপজেলা বিএনপির আহ্বায়ক মাজহারুল ইসলাম হিরণ, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন শিশির, হারুন উর রশিদ লিটন, শাহাদুল্লাহ মুকুল, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সেলিম, চঞ্চল মাহমুদ, নাজমুল হক, নজরুল ইসলাম সরদার, সদস্য আবুল হোসেন রিপন, বন্দর থানা বিএনপি’র আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাদল, ইকবাল হোসেন, নাছির উল্লাহ্ টিপু, আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সভাপতি আক্তার হোসেন, জাহাঙ্গীর আলম মিয়াজী, সাধারণ সম্পাদক ধামগড় ইউনিয়ন বিএনপির সমন্বয়ক জাহিদ খন্দকার, মদনপুর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক মামুন ভূইয়া, বন্দর ইউনিয়ন বিএনপির সহ- সমন্বয়ক সম্রাট হাসান সুজন, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, সদস্য সচিব ফারুক হোসেন, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর, সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক শিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...