নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকীতে শ্রমিকদলের মিলাদ দোয়া
জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকীতে শ্রমিকদলের মিলাদ দোয়া
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৩১ মে, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ ও তাবারক বিতরণ করা হয়েছে। বুধবার (৩১ মে) বিকালে নগরীর ১ নং গেট বাসস্ট্রান্ডে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাহানের সভাপতিত্বে ও শ্রমিক নেতা শহীদ হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের ১নং সদস্য সাদেকুর রহমান সাদেক,

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনির হোসেন সহ আরও অনেকে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, আজকের দিনটা কষ্টের দিন।

শহীদ জিয়াউর রহমান দেশকে দেশকে দেশের মানুষকে যেভাবে ভালোবেসেছেন তা অন্যকোন মানুষ পারবেনা। তাই মানুষের হৃদয়ে এখনো জিয়াউর রহমান নাম স্বর্নাক্ষরে রক্ষিত। তিনি আরও বলেন, আমাদের উপর যে পরিমান নিপীড়ন করা হচ্ছে তা গ্রহণ যোগ্য না। আমাতের নিপীড়ন বন্ধের জন্য প্রতিরোধ করতে হবে। এই প্রতিরোধ করতে হলে এই সরকারের পতন করতে হবে। আর এই নেতৃত্ব দিবে দেশ নায়ক তারেক রহমান। আমরা তার নেতৃত্বে অবস্থান করে দেশকে এগিয়ে নিয়ে যাবো। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...