নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   সরকার পরিবর্তন না হলে জনগন তাওয়ার রুটির মত পুড়ে যাবে – মুকুল
সরকার পরিবর্তন না হলে জনগন তাওয়ার রুটির মত পুড়ে যাবে – মুকুল
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  যথা যোগ্য মর্যাদায় সাবেক রাষ্ট্রিপতি শহীদ মেজর জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন বন্দরে ২০নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১লা জুন) বেলা ১২টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের দড়ি-সোনাকান্দাস্থ হেভেন কমিউনিটি সেন্টারের সামনে এ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বন্দর উপজেলা পরিষদের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব আতাউর রহমান মুকুল বলেন, আপনারা সবাই জানেন রুটি তৈরি করতে হলে তাওয়া লাগে।
আর এই তাওয়ায় রুটির একপাশ ধরে রাখলে যেমন রুটি পুড়ে য্য়া। ঠিক তেমনি সরকার পরিবর্তন না হলে এদেশের জনগন রুটির মত পুড়ে যাবে। আপনার শোককে শক্তিতে পরিনত করে সকল বেগম জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। সে সাথে বিএনপি চেয়ারর্পাসন ও কারাবন্ধী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিসহ তার সুস্বাস্থ ও র্দীঘায়ু কামনা করছি।
বন্দর থানা ২০ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সভাপতি ও সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ এর সভাপতিত্বে ও একই কমিটির সাধারন সম্পাদক মেজবা উদ্দিন স্বপনের স ালনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক ও ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাউছার আশা, মোঃ আউলাদ হোসেন, মহানগর বিএনপি নেতা মনোয়ার হোসেন শোখন, ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা আলহাজ¦ হান্নান সরকার ও রাশেদুল রহমান টিটু, বন্দর থানা বিএনপি নেতা মোস্তাকুর রহমান, জান্নাতুল ফেরদৌস রাজিব, ২১ নং ওয়ার্ড বিএনপি নেতা রোমান ও ১৯নং ওয়ার্ড বিএনপি নেতা আল মামুন প্রমুখ।
শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ২০নং ওয়ার্ড বিএনপি নেতা হাজী আফসার উদ্দিন, মোঃ শাহীন, জাব্বার পাঠান, আলতাফ মাহামুদ, আরমান, আসলাম, আলী ইসহাক, সহীদ, নূর মোহাম্মদ, আব্দুর রহমান, কলিমউল্ল্যাহ, সানাউল্ল্যাহ, খোকন, রফিক ও ইকবাল প্রমুখ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...