নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   শীর্ষ খবর   গাড়ির পার্টস ফেলে ওয়াসার পানি উত্তোলন বন্ধ করলো কে ? তদন্তের দাবি
গাড়ির পার্টস ফেলে ওয়াসার পানি উত্তোলন বন্ধ করলো কে ? তদন্তের দাবি
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৭ জুন, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  পাইকপাড়া  ওয়াসা পাম্পের গভীর নলকূপে গাড়ির পার্টস ফেলে পানি উত্তোলন ও সরবরাহ বন্ধ করার পেছনে ষড়যন্ত্র ছিল বলে এলাকাবাসি অভিযোগ করে তদন্তের দাবি জানিয়েছেন। সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের বাসিন্দা দীর্ঘ সময় ওয়াসার পানি থেকে বঞ্চিত হয়ে দুর্ভোগে ছিল। এখন প্রশ্ন হলো পাম্পের এই গভীর নলকূপে কে সুজুকি গাড়ির পার্টস ফেলে পানি উত্তোলন বন্ধ করলো। এমন জঘন্য কাজে কার স্বার্থ হাসিল হলো ?  এটা কি কোন রাজনৈতিক চক্রান্তের যড়যন্ত্র কিনা ?  ওয়াসা কর্তৃপক্ষের কোন অসাধু কর্মকর্তা কি এ কাজে জড়িত ছিল কিনা ?  কাদের  সহযোগিতায় পানি উত্তোলন বন্ধ করা হলো। আদৌকি জড়িতদের মুখোশ উন্মোচন হবে। নাকি ধরাছোয়ার বাইরে রয়ে যাবে এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল পাইপাড়া এলাকাবাসির মুখে মুখে।
মঙ্গলবার ৬ জুন দুপুরে পাইকপাড়া ওয়াসার পাম্পের গভীর নলকূপ থেকে আটকে থাকা একটি লোহার বস্তু উদ্ধার করে মেরামতকারী একটি বিশেষজ্ঞ দল। লোহার বস্তুটি চাকার মত দেখতে। ওই মেরামতকারী বিশেষজ্ঞ টিমের একজন লোহার বস্তুর ছবি তুলে গুগুলে ছার্জ দিয়ে দেখেন এটি একটি সুজুকি গাড়ির পার্টস। দীর্ঘ সময় এ পাম্পে পালি উত্তোলন বন্ধ হওয়ার রহস্য উন্মোচন হওয়ায় এলাকাবাসির মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃস্টি হয়। ভুক্তভুগি এলাকাবাসির অনেকেই দাবি করেন এ ঘটনায় তদন্ত হোক। জড়িতদের চিহ্নত করে ব্যাবস্থা গ্রহন করা হোক। যেন ভবিষ্যতে এমন জঘন্য কাজ করতে কেউ সাহস না করে।
উল্লেখ্য,  দীর্ঘ সময় পাইকপাড়ার ওয়াসা পাম্পটি বিকল হওয়ায় এ অঞ্চলে ওয়াসার পানি সরবরাহ বন্ধ হয়ে মানুষ পানি সংকটে দুর্ভোগে পড়েন। সকল রকম চেস্টা করেও পানি উত্তোলনের পাম্পের পাইপ লাইনটি সচল করা সম্ভব হয়নি। মঙ্গলবার ৬ জুন দুপুরে পাইকপাড়া ওয়াসার পাম্পের গভীর নলকূপ থেকে আটকে থাকা একটি লোহার বস্তু উদ্ধার করে মেরামতকারী একটি বিশেষজ্ঞ দল। লোহার বস্তুটি চাকার মত দেখতে। ওই মেরামতকারী বিশেষজ্ঞ টিমের একজন লোহার বস্তুর ছবি তুলে গুগুলে ছার্জ দিয়ে দেখেন এটি একটি পাজারো গাড়ির পার্স।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এ পাম্পটি সচল করতে একাধিকবার মেরামতের চেষ্টা করেও কাজ  হয়নি। শেষ পর্যন্ত ক্যামেরা স্থাপন করে একটি মেরামতকারী বিশেষজ্ঞ দল ১২ রকমের পদ্ধতিতে চেষ্টা চালিয়ে ৩৬০ ফুট গভীর থেকে এ লোহার বস্তুটি উদ্ধার করেছে।  তারা আজও পরীক্ষা চালাবেন পাম্পের গভীর নলকূপে আরো কিছু আটকে আছে কিনা। এলাকাবাসির দাবি এ অঞ্চলে ওয়াসার পান দ্রুত সরবরাহ করার ব্যাবস্থা করা হোক। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...