নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   অবৈধ মেলার ছড়াছড়ি | ভেঙ্গে  দেওয়া হবে পুলিশ
অবৈধ মেলার ছড়াছড়ি | ভেঙ্গে  দেওয়া হবে পুলিশ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  সরকারি নিয়ম নিতী তোয়াক্কা না করে বন্দরে বিভিন্ন স্থানে অবৈধ মেলার ছাড়াছড়ি বলে অভিযোগ পাওয়া গেছে। এর ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১’শ ফুট রাস্তা দখল করে অবৈধ ভাবে মেলা বসানোর গুরুত্বর অভিযোগ পাওয়া গেছে ছাত্রদল নেতা সৌরভসহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে সরজমিন ঘুরে  ও নবীগঞ্জ কবিলের মোড় এলাকাবাসী সাথে কথা বলে এ চিত্র দেখা যায়। এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার কবিলেরমোড় এলাকার মৃত আমান সরদারের ছেলে সৌরভ ছাত্রদলের একজন সক্রিয় নেতা হওয়া সত্বেও গত সিটি নির্বাচনে সে ২৩নং ওয়ার্ড পরাজিত কাউন্সিলর প্রার্থী দুলাল প্রধানের পক্ষে নির্বাচন করে। সিটি নির্বাচনের পর থেকে ছাত্রদল নেতা সৌরভ ২৩নং ওয়ার্ডের নিয়ন্ত্রন নিতে বেশ মরিয়া হয়ে উঠে।
এলাকাবাসী জানিয়েছে, বন্দরে ২৩নং ওয়ার্ডটি একটি গুরুত্বপূর্ন ওয়ার্ড হিসেবে সকলের কাছে বিবেচিত। ২৩ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ন ১’শ ফুট রাস্তার দুই লেনের মধ্যে একলেনে বন্ধ করে দিয়ে সেখানে মেলার নামে অবৈধ দোকান পাটি উঠিয়ে রাস্তা বন্ধ করে দিয়ে সাধারন মানুষের চলাফেরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে। বন্দর থানা পুলিশ প্রশাসন ও স্থানীয় কিছু ছিচকে মাস্তানদের ম্যানেজ করে তারা এ মেলা চালাচ্ছে।
এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে এক মেলা দোকানী গনমাধ্যমকে জানায়, গত দুই দিন ধরে এখানে মেলা শুরু  হয়েছে। কবিলের মোড় এলাকার সৌরভ ভাই বলেছে মন যত দিন চায় তত দিন পর্যন্ত মেলা এখানে চলবে। কোন সমস্যা হবে না। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ আবু বকর সিদ্দিক জানান, রাস্তার মধ্যে মেলা করা বিষয়টি আমার জানা নেই। আমি এখনই মেলা ভেঙ্গে দেওয়ার জন্য র্ফোস পাঠাচ্ছি।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...